হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মুসলিম-ইহুদি সম্প্রীতি নিয়ে কাজ করা সিনাগগের প্রধান ছুরিকাঘাতে খুন 

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের একটি ইহুদি উপাসনালয় সিনাগগের প্রধানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার সামান্থা উল নামে ওই নারীকে তাঁর নিজ বাড়ির বাইরে ছুরিকাঘাতের কারণে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় পুলিশ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ডেট্রয়েট পুলিশ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, সামান্থা উল ডেট্রয়েটের শহরতলির আইজ্যাক অ্যাগ্রি ডাউন টাউন সিনাগগের পরিচালনা পরিষদের প্রধান ছিলেন। ডেট্রয়েট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে মাটিতে পড়ে থাকা এক ব্যক্তির বিষয়ে জানানো হয়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে একটি রক্তের ধারা দেখতে পায়। সেটি অনুসরণ করে তারা সামান্থার বাড়ির বাইরে পর্যন্ত পৌঁছে যায়। 

পুলিশের অনুমান, সামান্থাকে তাঁর নিজ বাড়িতেই হত্যা করা হয়েছে। তাঁর শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত করতে এই মামলা ডেট্রয়েট পুলিশের হোমিসাইড বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ডেট্রয়েটের এফবিআইও স্থানীয় পুলিশকে এই হত্যাকাণ্ডের বিষয়টি সুরাহা করতে সহায়তা করছে। 

সামান্থা উলের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছে স্থানীয় সম্প্রদায় ও আইজ্যাক অ্যাগ্রি ডাউন টাউন সিনাগগের কর্তৃপক্ষ। সিনাগগ কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা সামান্থা উলের আকস্মিক মৃত্যুর খবর শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। তাঁর স্মৃতি আশীর্বাদ হয়ে থাকুক।’ ডেট্রয়েটের মেয়রও বলেছেন, সামান্থার মৃত্যু স্থানীয় সম্প্রদায়ের মধ্যে একটি বড় শূন্যতা তৈরি করেছে। 

সামান্থা উলের মুসলিম-ইহুদি আন্তধর্মীয় সম্প্রীতি নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করে স্থানীয় কংগ্রেসওম্যান এলিসা স্লটিকন বলেন, সামান্থা তাঁর সংক্ষিপ্ত জীবনকে আন্তধর্মীয় সম্প্রীতি নির্মাণে উৎসর্গ করেছিলেন।

ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প

ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানকে ঐশ্বরিক মৃত্যু উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল: হেগসেথ

ইরানে হামলা ক্ষমতার পরিবর্তনের জন্য নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না যুক্তরাষ্ট্র: মার্কিন সিনেটর

ইরানের সঙ্গে যুদ্ধে আরও মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে—বলছেন ট্রাম্প

ইরানের নতুন নেতৃত্ব আলোচনা চায়, আমি রাজি: ট্রাম্প