হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কনসার্টে আলিঙ্গন: মার্কিন কোম্পানির সিইওর পর সেই নারী কর্মকর্তারও পদত্যাগ

আজকের পত্রিকা ডেস্ক­

ভাইরাল ভিডিও থেকে নেওয়া দুটি মুহূর্ত

কোল্ডপ্লে কনসার্টের কিস ক্যামে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ার ঘটনায় অ্যাস্ট্রোনোমারের নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। গতকাল বৃহস্পতিবার, বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অ্যাস্ট্রোনোমার জানিয়েছে, ক্রিস্টিন ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে গত সপ্তাহে পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।

গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জনপ্রিয় রকব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট। সেখানে ‘কিস ক্যাম’-এর পর্দায় ধরা পড়েন অ্যান্ডি ও ক্রিস্টিন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ওই ফুটেজে দেখা যায়, ক্রিস্টিনকে পেছন থেকে আলিঙ্গন করে আছেন অ্যান্ডি। কোল্ডপ্লে গানের সুরে দুলছেন দুজনে। তবে, যখনই তারা দেখতে পান বিগ স্ক্রিনে নিজেদের দেখা যাচ্ছে তখনই হকচকিত হয়ে পড়েন। দুহাতে মুখ ঢেকে পেছন ফিরে আড়ালে চলে যান ক্রিস্টিন। আর অ্যান্ডি সঙ্গে সঙ্গে নিচে লুকিয়ে পড়েন।

তাদের আচরণ দেখে কোল্ডপ্লে’র ভোকালিস্ট ক্রিস মার্টিন তখনই বলেন, ‘হয় ওদের মধ্যে পরকীয় করছে, নয়তো ওরা খুবই লাজুক।’ পরে ক্রিসের সন্দেহই সত্য প্রমাণিত হয়। বেরিয়ে আসে তারা পরকীয়াই করছেন।

এ ঘটনার পর অ্যান্ডিকে ছুটিতে পাঠানোর ঘোষণা দেয় অ্যাস্ট্রোনোমার। জানায়, অ্যান্ডি ও ক্রিস্টিনের সম্পর্কের বিষয়ে তদন্ত করবে তারা। অবশ্য ঘটনার একদিনের মধ্যে পদত্যাগ করেন অ্যান্ডি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে অ্যান্ডি তার স্ত্রী ও অ্যাস্ট্রোনোমারের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান। তবে, পরে অ্যস্ট্রোনোমার লিংকড ইনে এক পোস্টে জানায় ওই পোস্টটি মূলত ভুয়া পোস্ট। ঘটনা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অ্যান্ডি বা ক্রিস্টিন।

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ