হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

উইসকনসিনে প্যারেডের মধ্য দিয়ে গাড়ি চালানোর ঘটনায় আহত ২০

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে একটি প্যারেডের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ২০ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় স্থানীয় সময় ১৭:০০ (জিএমটি ২৩:০০) মিলওয়াকির পশ্চিমে ওয়াউকেশা শহরে ক্রিসমাস প্যারেডের মধ্য দিয়ে একটি লাল স্পোর্টস ইউটিলিটি গাড়ি চালাচ্ছে। 

সেখানে অবস্থানরত দর্শকেরা চিৎকার করছে এবং  গাড়ির ধাক্কায় মাটিতে পড়ে যাচ্ছে।

পুলিশ  প্রধান ড্যান থমসন সাংবাদিকদের জানিয়েছে, তাঁরা একটি সন্দেহভাজন গাড়ি উদ্ধার করেছে। এ ছাড়া একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। কিন্তু তাঁর সম্পর্কে জানাননি এই পুলিশ কর্মকর্তা

থমসন বলেছেন, এখন ঘটনাস্থল নিরাপদ রয়েছে।  

শহরের মেয়র শন রেইলি সংবাদ সম্মেলনে বলেছে আজকের রাত ওয়াউকেশা শহরের জন্য একটি বেদনাদায়ক। 

স্থানীয় বাসিন্দা অ্যাঞ্জেলিটো তেনোরিও মিলওয়াকি জার্নাল সেন্টিনেল সংবাদপত্রকে বলেছেন যখন ঘটনাটি ঘটেছিল তখন তিনি কুচকাওয়াজে মিছিল শেষ করেছিলেন।

তেনোরিও বলেন, 'আমরা একটি এসইউভি দেখেছি... প্যারেডের পথ ধরে দ্রুত আসছিল। তারপর আমরা একটি বিকট শব্দ শুনলাম। আর যারা গাড়ির ধাক্কা খেয়েছে তাঁদের চিৎকার। 

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

রোববারই ডিজিটালি সই হয়েছে ইরান চুক্তি: যুক্তরাষ্ট্র

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’