হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

উড্ডয়নের আগেই বিস্ফোরিত হলো বেজোসের রকেট

আজকের পত্রিকা ডেস্ক­

উৎক্ষেপণ মঞ্চেই বিস্ফোরিত হয়েছে নিউ গ্লেন রকেট। ছবি: সংগৃহীত

পরীক্ষামূলক কার্যক্রম চলাকালে উৎক্ষেপণ প্যাডেই বিস্ফোরিত হয়েছে বিলিয়নিয়ার জেফ বেজোসের প্রতিষ্ঠিত মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেট। আজ শুক্রবার (২৯ মে) ভোরে ফ্লোরিডার উৎক্ষেপণ কেন্দ্রে এই ঘটনা ঘটে। এতে কোম্পানিটির ভবিষ্যৎ পরিকল্পনা ও স্পেসএক্সের সঙ্গে প্রতিযোগিতায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নাসাস্পেসফ্লাইট’-এর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় অনুযায়ী ভোরের দিকে রকেটটির ইঞ্জিন চালু করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রকেটটি বিশাল অগ্নিগোলকে পরিণত হয় এবং উৎক্ষেপণ প্যাডজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ফলে আকাশে আগুন ও ধোঁয়ার বিশাল স্তম্ভ তৈরি হয়।

ব্লু অরিজিন এক বিবৃতিতে বলেছে, আজকের হট-ফায়ার পরীক্ষার সময় একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সব কর্মী নিরাপদ আছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। হট-ফায়ার টেস্ট হলো এমন একটি পরীক্ষা, যেখানে রকেটকে মাটিতে স্থির রেখে ইঞ্জিন চালু করে এর সক্ষমতা যাচাই করা হয়।

ঘটনার পর জেফ বেজোস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এখনো মূল কারণ জানা যায়নি। দিনটি খুব কঠিন ছিল। তবে যা পুনর্গঠন করা দরকার, আমরা তা করব এবং আবার উড্ডয়নে ফিরব। এই প্রচেষ্টা মূল্যবান।’

মাত্র দুই দিন আগে ব্লু অরিজিন ঘোষণা দিয়েছিল, নিউ গ্লেন রকেটের মাধ্যমে আমাজনের ৪৮টি লিও স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। এই প্রকল্পের লক্ষ্য ইলন মাস্কের স্টারলিংক নেটওয়ার্কের প্রতিদ্বন্দ্বী একটি ব্রডব্যান্ড স্যাটেলাইট ব্যবস্থা গড়ে তোলা।

প্রায় ২৯ তলা সমান উচ্চতার নিউ গ্লেন রকেট তৈরি করতে ব্লু অরিজিন প্রায় এক দশক সময় ও কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছে। পুনর্ব্যবহারযোগ্য প্রথম ধাপের এই রকেটকে স্পেসএক্সের ফ্যালকন ও স্টারশিপ সিরিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়।

তবে স্পেসএক্সের প্রধান ইলন মাস্কও ঘটনাটিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক। রকেট প্রযুক্তি অত্যন্ত কঠিন।’

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস