হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টেক্সাসে বন্দুক সহিংসতায় ৩ জন নিহত, বন্দুকধারী আটক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটলো। বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন তিনজন। গতকাল সোমবার টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনে এ ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ডিসকাউন্ট ডিপার্টমেন্ট শপ টার্গেটের পার্কিং লটে এ ঘটেছে বলে জানানো হয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, পার্কিং লটে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে একটি গাড়ি চুরি করে পালিয়ে যান বন্দুকধারী। রাস্তায় বড়সড় একটি দুর্ঘটনা ঘটিয়ে গাড়িটি বিধ্বস্ত হলে, একটি গাড়ির শো রুম থেকে আরো একটি গাড়ি চুরি করেন তিনি। পরে, তাকে ধাওয়া করে আটক করে পুলিশ।

পুলিশের তথ্যমতে, ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় তিনজনকে পায় উদ্ধারকর্মীরা। হাসপাতালে পাঠানোর আগেই ঘটনাস্থলেই নিহত হন দুজন। আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানানো হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্টিনে মেয়র কার্ক ওয়াটসন। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘অস্টিনে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

এ ঘটনার মাত্র দুই সপ্তাহ আগেই মিশিগানে ওয়ালমার্টের একটি শপিং মলে ১১জনকে ছুরিকাঘাত করে এক ব্যক্তি। সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত জুলাইয়ে নিউইয়র্কের মিডটাউনে ২৭ বছর বয়সী এক ব্যক্তি পাঁচজনকে গুলি করে হত্যা করেন। শহরটিতে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুলির ঘটনা হিসেবে বলা হচ্ছে।

বন্দুক সহিংসতা সংক্রান্ত জরিপ সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভস’-এর তথ্যমতে, ২০২৫ সালে এখন পর্যন্ত বন্দুক সহিংসতার ঘটনা হয়েছে ২৬৯টি, এসব ঘটনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ১৪৩ জনের।

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ