হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টিভি সাংবাদিকের ওপর হামলাকারী বললেন, এটা ট্রাম্পের আমেরিকা

হামলাকারী প্যাট্রিক থমাস ইগান ও হামলার শিকার ব্যক্তি টিভি সাংবাদিক জারন অ্যালেক্স। ছবি: সংগৃহীত

কলোরাডোর এক ব্যক্তি ‘এখন ট্রাম্পের আমেরিকা’ বলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের একজন অধিবাসীর ওপর হামলা চালিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, হামলার শিকার ওই ব্যক্তি একজন টেলিভিশন সাংবাদিক। তিনি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ডেট্রয়েটের অধিবাসী।

হামলাকারীর নাম প্যাট্রিক থমাস ইগান (৩৯)। ১৮ ডিসেম্বর গ্র্যান্ড জংশন রেলওয়ে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আদালতের নথি থেকে জানা যায়, ঘটনার দিন স্থানীয় টিভি চ্যানেল কেকেসিওর সাংবাদিক জারন অ্যালেক্সের গাড়িকে প্রায় ৪০ মাইল ধরে অনুসরণ করছিলেন হামলাকারী থমাস ইগান। গ্র্যান্ড জংশনে পৌঁছানোর পর ইগান অ্যালেক্সের গাড়ির পাশে এসে থামেন।

পুলিশের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গাড়ি থামিয়েই অ্যালেক্সকে আক্রমণাত্মক কিছু প্রশ্ন করেন ইগান। তিনি প্রশ্ন করেন, ‘তুমি কি মার্কিন নাগরিক? এটা এখন ট্রাম্পের আমেরিকা। আমি একজন নৌ সৈনিক। তোমার মতো লোকদের থেকে আমি এই দেশকে রক্ষা করার শপথ নিয়েছি।’

তবে ইগানের এমন ব্যবহারে কোনো প্রতিক্রিয়া ছিল না অ্যালেক্সের। তিনি গাড়ি থেকে নেমে তাঁর কর্মস্থলে প্রবেশ করছিলেন। তখন পেছন ইগান তাঁকে তাড়া করেন। তিনি অ্যালেক্সকে ধরে তাঁর পরিচয়পত্র দেখতে চান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইগান অ্যালেক্সকে মাটিতে ফেলে শ্বাসরোধের চেষ্টা করেন। এ সময় সঙ্গে থাকা সহকর্মীরা ছুটে এসে অ্যালেক্সকে উদ্ধার করেন।

কেকেসিও কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালেক্স ডেট্রয়েটের বাসিন্দা। তিনি একটি সংবাদ সংগ্রহের জন্য গ্র্যান্ড জংশনে যান।

অ্যালেক্স জানান, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অধিবাসী হওয়ায় তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে।

পরবর্তী সময় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ প্যাট্রিক ইগানকে আটক করে। তাঁর বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ, ইচ্ছাকৃতভাবে আক্রমণ ও হয়রানির অভিযোগ আনা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে কি না আগামী বৃহস্পতিবার জানা যাবে। ইগানের আইনজীবী রুথ সুইফট এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

কেকেসিও টেলিভিশনের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার স্টেসি স্টুয়ার্ট স্টেশনের এই ঘটনার বিষয়ে তাঁদের প্রতিবেদনের বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না যুক্তরাষ্ট্র: মার্কিন সিনেটর

ইরানের সঙ্গে যুদ্ধে আরও মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে—বলছেন ট্রাম্প

ইরানের নতুন নেতৃত্ব আলোচনা চায়, আমি রাজি: ট্রাম্প

ইরানে অভিযান শুরুর পর ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

ওমান উপসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে ট্রাম্প

ট্রাম্প প্রশাসনের বার্তা: বাড়তি শুল্কের অর্থ ফেরত দিতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ক্ষেপণাস্ত্রশিল্প মাটিতে মিশিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য: ট্রাম্প