হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অ্যাপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতা ফাঁস, ওপেনএআই থেকে ল্যারি সামার্সের পদত্যাগ

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী ল্যারি সামার্স। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী ল্যারি সামার্স ওপেনএআই বোর্ড থেকে পদত্যাগ করেছেন। কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইনের সঙ্গে সামার্সের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে নথি প্রকাশের কয়েক দিনের মধ্যে আজ বুধবার তিনি এই ঘোষণা দিলেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট সামার্স গত সোমবার জানিয়েছিলেন, তিনি তাঁর সব দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তিনি আরও বলেন, এই পদক্ষেপ তাঁকে ‘কাছের মানুষের সঙ্গে বিশ্বাস পুনর্গঠন এবং সম্পর্ক মেরামত করার’ সুযোগ দেবে।

মার্কিন হাউস ওভারসাইট কমিটি সামার্স ও অ্যাপস্টেইনের মধ্যে চলমান চিঠিপত্রের বিবরণ প্রকাশ করার পর থেকে সামার্স চাপের মুখে ছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামার্স এখনো সেখানে অধ্যাপনা করছেন। তারা অ্যাপস্টেইনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নতুন করে তদন্ত শুরু করবে।

ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে বলেছে, ‘ল্যারি ওপেনএআই পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাই। বোর্ডে তাঁর অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।’

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথম এই খবর প্রকাশ করে। এর ঠিক এক দিন আগে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেস প্রায় সর্বসম্মতভাবে বিচার বিভাগের অ্যাপস্টেইন-সম্পর্কিত ফাইল প্রকাশের জন্য ভোট দেয়। এর আগে গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক মাস ধরে এর বিরোধিতা করার পর অবশেষে নিজের অবস্থান পাল্টান। তিনি বলেন, ‘হাউস রিপাবলিকানদের এই বিলের পক্ষে ভোট দেওয়া উচিত; কারণ, আমাদের লুকানোর কিছু নেই।’

ট্রাম্প সম্প্রতি বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন, যেন তারা অ্যাপস্টেইনের সঙ্গে তাঁর এবং অন্যান্য ডেমোক্র্যাটের সম্পর্ক নিয়ে তদন্ত করে। এর মাধ্যমে তিনি কুখ্যাত এই যৌন অপরাধীর সঙ্গে তাঁর নিজের সম্পর্ক থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ট্রাম্প দাবি করেছেন, অ্যাপস্টেইনের অপরাধের সঙ্গে তাঁর কোনো সংযোগ ছিল না।

অ্যাপস্টেইন কেলেঙ্কারি কয়েক মাস ধরে ট্রাম্পের জন্য একটি রাজনৈতিক কাঁটা হয়ে আছে। এর কারণ হলো, তিনি তাঁর সমর্থকদের কাছে অ্যাপস্টেইন সম্পর্কে ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করেছিলেন। রয়টার্স-ইপসোস জরিপে চলতি সপ্তাহে তাঁর জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম কারণ এটি বলে উল্লেখ করা হয়েছে।

অনেকে মনে করেন, ট্রাম্প প্রশাসন কিছু বিখ্যাত ব্যক্তির সঙ্গে অ্যাপস্টেইনের যোগাযোগ থাকার তথ্য গোপন করেছে। এ ছাড়া ২০১৯ সালে ম্যানহাটান জেলে অ্যাপস্টেইনের মৃত্যু আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ডেমোক্র্যাট নেতা ল্যারি সামার্স সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অর্থমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় অর্থনৈতিক কাউন্সিল পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চ্যাটজিপিটির সিইও স্যাম অল্টম্যানকে সংক্ষিপ্ত সময়ের জন্য অপসারণের পর ২০২৩ সালের শেষ থেকে তিনি ওপেনএআই বোর্ডে দায়িত্ব পালন করছিলেন।

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস