হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ৬০টিরও বেশি টর্নেডোর তাণ্ডব, মৃত্যু বেড়ে ২৬ 

যুক্তরাষ্ট্রে ৬০টিরও বেশি টর্নেডোর আঘাতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। বিধ্বংসী এই টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি-ঘর। বিদ্যুদ্‌বিচ্ছিন্ন লাখো বাসিন্দা।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলের কিছু অংশে দফায় দফায় আঘাত হানছে টর্নেডো। টর্নেডোর পূর্বাভাস আগেই দিয়েছিল মার্কিন আবহাওয়া বিভাগ।

টর্নেডোয় লন্ডভন্ড হওয়া অঙ্গরাজ্যগুলো হচ্ছে আরকানসাস, ইলিনয়, আইওয়া, উইসকনসিন, মিসিসিপি ও টেনেসি। বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আরকানসাসে। শক্তিশালী ঝড়ে যানবাহন উল্টে গেছে, গাছ উপড়ে পড়া এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে চরম ভোগান্তিতে সেখানকার বাসিন্দারা। রাজ্যের লিটল রক এলাকায় ভয়াবহতা চোখে পড়ার মতো।

ওয়াইন শহরে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুলঘর ভেঙে গেছে। রাস্তার ওপর গাছ উপড়ে পড়েছে। ওয়াইনের মেয়র জেনিফার হবস বলেছেন, ‘পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই শহরের প্রায় অর্ধেক অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

টর্নেডোর আঘাতের পর হতাহত ও ক্ষয়ক্ষতির পর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরকানসাসের গভর্নর হাকেবি সারাহ স্যান্ডার্স এবং লিটল রক ও ওয়াইনের গভর্নরের কাছে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রশাসকের সঙ্গেও কথা বলেছেন বাইডেন।

খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ লাখের বেশি গ্রাহক বিদ্যুদ্‌বিহীন হয়ে পড়েছেন। ১০ লাখের বেশি গ্রাহক বিদ্যুদ্‌বিচ্ছিন্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও কয়েক দিন প্রবল বজ্রঝড় ও ভারী বাতাসসহ বৈরী আবহাওয়ার সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ। একই সঙ্গে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানকে ঐশ্বরিক মৃত্যু উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল: হেগসেথ

ইরানে হামলা ক্ষমতার পরিবর্তনের জন্য নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না যুক্তরাষ্ট্র: মার্কিন সিনেটর

ইরানের সঙ্গে যুদ্ধে আরও মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে—বলছেন ট্রাম্প

ইরানের নতুন নেতৃত্ব আলোচনা চায়, আমি রাজি: ট্রাম্প

ইরানে অভিযান শুরুর পর ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

ওমান উপসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের