হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হোয়াইট হাউসে যেভাবে কাটছে বাইডেনের শেষ দিনটি

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: বিবিসি

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় অনুযায়ী আজ রোববারই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউস ছেড়ে সাউথ ক্যারোলিনায় চলে যাবেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে শেষ দিনটি কাটাবেন তিনি। ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দায়িত্ব নেওয়ার ঠিক চার বছর পূর্ণ করবেন তিনি।

বিবিসি জানিয়েছে, রোববার সকালে বাইডেন নিয়মিত দৈনিক ব্রিফিং গ্রহণ করবেন। গোপন এই বৈঠকে তিনি মার্কিন গোয়েন্দাদের সর্বশেষ প্রতিবেদন পাবেন।

এরপরই নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে স্বাগত জানাবেন বাইডেন। এরপর হোয়াইট হাউসের ব্লু রুমে ট্রাম্প-মেলানিয়ার জন্য একটি চা-কফি সংবর্ধনার আয়োজন করবেন। তবে এই ইভেন্টটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে না।

পরবর্তী ইভেন্টে বাইডেন এবং ট্রাম্প পরিবার একসঙ্গে ইউএস ক্যাপিটলের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে বাইডেন নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে কমলা হ্যারিস এবং তার স্বামী ডগ এমহফ, পাশাপাশি নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং উষা ভ্যান্সও উপস্থিত থাকবেন।

দুপুরের দিকে বাইডেন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। এরপর তিনি ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে কর্মচারীদের জন্য একটি বিদায়ী অনুষ্ঠানে তাঁর চূড়ান্ত বক্তব্য প্রদান করবেন।

ওই বিমান ঘাঁটি থেকেই ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেসে উড়াল দেবেন বাইডেন। পরে তিনি সান্তা বারবারা কাউন্টির ছোট একটি এলাকা সান্তা ইনেজে পৌঁছাবেন।

৮২ বছর বয়সী বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর তাঁর পরিকল্পনা সম্পর্কে এখনো নির্দিষ্ট করে কিছু বলেননি।

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ