হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

লেবানন পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে গালিগালাজের কথা স্বীকার করলেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও তাঁকে গালিগালাজের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, লেবাননে ইসরায়েলের হামলার বিষয়ে তিনি নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ছিলেন।

নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এই উত্তপ্ত বাক্যবিনিময় ও গালিগালাজের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি তাঁর (নেতানিয়াহু) সঙ্গে কথা বলেছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমি এটাকে রাগ বলব না। লেবাননে তাঁর অনবরত হামলা চালিয়ে যাওয়ার বিষয়ে আমি কিছুটা বিরক্ত ছিলাম, বুঝতেই পারছেন।’

তবে লেবানন ইস্যুতে কিছুটা দূরত্ব তৈরি হলেও, সামগ্রিকভাবে নেতানিয়াহুর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো উল্লেখ করে ট্রাম্প বলেন, এই বিষয়টি ছাড়া অন্য সব ক্ষেত্রে নেতানিয়াহুর সঙ্গে তাঁর বোঝাপড়া ও সম্পর্ক বেশ চমৎকার।

প্রসঙ্গত, এর আগে গত সোমবার লেবাননে ইসরায়েলের সামরিক উত্তেজনা বৃদ্ধির ঘটনায় নেতানিয়াহুর ওপর চটেছিলেন ট্রাম্প। পরবর্তীতে তিনি ফোনালাপে নেতানিয়াহুকে একাধিক অশালীন শব্দ ব্যবহার করে গালিগালাজ করেন বলেও জানা যায়।

ফোনালাপের পর এক ইসরায়েলি কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানান, বৈরুতে পরিকল্পিত হামলাগুলো আর হবে না। নেতানিয়াহুকে সংযত করতে ট্রাম্পের এই সিদ্ধান্ত ছিল একটি স্পষ্ট বার্তা যে, তিনি চান না—তাঁর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াক। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা ‘দ্রুত গতিতে’ এগিয়ে চলছে।

এর আগে সোমবার ইরান হুমকি দেয়, লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দেবে। শেষ পর্যন্ত ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ