হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

‘সিরিয়াস প্রেমিকা’ পলার সঙ্গে বেশ আছেন বিল গেটস

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব কমই কথা বলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে সম্প্রতি তিনি তাঁর প্রেমিকা পলা হার্ডকে ‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, তাঁরা একসঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন।

বুধবার টুডে শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৯ বছর বয়সী বিল গেটস বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে আমার জীবনে পলা নামে একজন বিশেষ মানুষ আছে। আমরা একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, অলিম্পিকে যাচ্ছি এবং দারুণ সব অভিজ্ঞতা উপভোগ করছি।’

২০২২ সাল থেকে বিল গেটস এবং পলা হার্ডকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও তাঁরা তাঁদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ২০২৩ সালে তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন। এরপর থেকে তাঁদের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। এমনকি ২০২৪ সালের অলিম্পিকেও তারা উপস্থিত ছিলেন।

পলা হার্ড হলেন প্রয়াত মার্ক হার্ডের স্ত্রী। ওরাকল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন মার্ক। ২০১৯ সালে মার্ক হার্ডের মৃত্যু হয়। মার্ক এবং পলার সংসারে দুই মেয়ে রয়েছে।

শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন পলা। গত দুই দশক ধরেই তিনি বিভিন্ন অলাভজনক সংস্থার জন্য তহবিল সংগ্রহের কাজ করে আসছেন।

বিল গেটস সম্প্রতি ‘সোর্স কোড’ নামে একটি স্মৃতিকথা প্রকাশ করেছেন। এই বইটিতে তিনি পলা হার্ডকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

এই বইতে বিল গেটস তাঁর শৈশব, কর্মজীবনের শুরু এবং ১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠার গল্প তুলে ধরেছেন। তিনি বলেন, ‘এই বছর আমি ৭০ বছরে পা দেব। মাইক্রোসফট ৫০ বছরে পা দেবে। তাই আমি মনে করলাম, আমার জীবনের গল্প ভাগ করে নেওয়ার এটাই সঠিক সময়। আমি অসাধারণ অভিভাবকদের পেয়েছি, যারা আমাকে স্বাধীনভাবে নতুন কিছু শেখার ও অন্বেষণ করার সুযোগ দিয়েছেন। আমার জীবন ভাগ্যবান ছিল বলেই মাইক্রোসফট এত দূর আসতে পেরেছে।’

এদিকে পলা হার্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে বিল গেটসের মন্তব্য তাঁদের ভক্তদের কাছে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে তারা একসঙ্গে কী কী নতুন অধ্যায় শুরু করেন!

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ