হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের বিরুদ্ধে মামলা ও দণ্ডের কী হবে?

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ছবি: এএফপি

চলমান ফৌজদারি ও দেওয়ানি মামলাগুলোর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া একটি নজিরবিহীন আইনি পরিস্থিতি তৈরি করেছে। তিনি এমন এক সময়ে প্রেসিডেন্ট হলেন, যখন তাঁর বিরুদ্ধে আদালতে অপরাধ প্রমাণিত হয়েছে।

নিউইয়র্কের আদালতে একটি আর্থিক কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ফেডারেল আইনেও একাধিক ফৌজদারি অভিযোগের মুখোমুখি তিনি। এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন জেগেছে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁর বিরুদ্ধে কী রায় হবে। আরও যেসব মামলা রয়েছে, সেগুলোরই-বা কী হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপগুলোতে উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

২০১৬ সালে নির্বাচনী প্রচারের সময় যৌন সম্পর্কের কথা গোপন রাখতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। এই অভিযোগের পরে নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। আগামী ২৬ নভেম্বর ওই আদালতে তাঁর বিরুদ্ধে সাজা হওয়ার কথা রয়েছে।

তবে বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের আইনজীবীরা সম্ভবত সাজা দেওয়ার তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ করবেন। এ ক্ষেত্রে তাঁরা হয়তো যুক্তি দেখাবেন, নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তাঁকে সাজা দেওয়া উচিত হবে না।

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ