হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নোবেল কমিটি শান্তির চেয়ে বেশি রাজনীতি করেছে: হোয়াইট হাউস

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য যত চেষ্টা করেছেন, ইতিহাসে তা বিরল। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেই তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। ইসরায়েল-ইরান ও ভারত-পাকিস্তান সংঘাত কমানোর কৃতিত্ব দাবি করে একাধিকবার তিনি নিজেকে নোবেলের যোগ্য বলে প্রচার করেন। এমনকি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আমন্ত্রণ জানিয়ে যুক্তরাষ্ট্রে বিশেষ আপ্যায়নের আয়োজনও করেছিলেন ট্রাম্প। এরপর পাকিস্তান প্রকাশ্যে তাঁর নোবেল পাওয়ার পক্ষে সমর্থন জানায়।

তবে শেষ পর্যন্ত আশাভঙ্গ হয়েছে ট্রাম্পের। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

এরপরই নোবেল কমিটির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরিবর্তে ভেনেজুয়েলার বিরোধী নেত্রীকে পুরস্কার দেওয়ায় হোয়াইট হাউস একে ‘রাজনীতির জয়’ বলে অভিহিত করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং এক্সে এক পোস্টে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিচুক্তি করবেন, যুদ্ধ থামাবেন এবং মানুষের জীবন বাঁচাবেন। তিনি একজন প্রকৃত মানবতাবাদী। এমন নেতৃত্ব ইতিহাসে আর কেউ দেখায়নি। তিনি নিজের ইচ্ছাশক্তি দিয়ে পাহাড়কেও টলাতে পারেন।’

তিনি আরও বলেন, ‘নোবেল কমিটি প্রমাণ করেছে—তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়।’

নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, মারিয়া কোরিনা মাচাদো স্বাধীনতার সাহসী রক্ষক হিসেবে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ও প্রতিরোধ করেছেন। এই অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এবার শান্তিতে নোবেল দেওয়া হয়েছে।

এদিকে, চলতি সপ্তাহে গাজা যুদ্ধ থামাতে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ঘোষণা করেন ট্রাম্প। এরও আগে থেকে নিজেকে একজন শান্তির দূত হিসেবে উপস্থাপন করছেন ট্রাম্প। তিনি দাবি করেন, গাজার সংঘাতসহ তিনি মোট আটটি যুদ্ধ থামিয়েছেন। কিন্তু এত কিছুর পরও এবার তাঁর ভাগ্যে নোবেল পুরস্কার জোটেনি।

নোবেল কমিটির এই সিদ্ধান্তের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি।

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ