হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আবারও করোনাক্রান্ত জিল বাইডেন, করোনামুক্ত মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও ফার্স্ট লেডি জিল বাইডেন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষার ফল নেভেটিভ এসেছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট জানিয়েছে, স্থানীয় সময় বুধবার জিল বাইডেনের করোনা ভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গেছে। তবে তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই। এর আগের দিনের পরীক্ষায় তাঁর ফল নেগেটিভ এসেছিল।

জিল বাইডেনের উপযোগাযোগ পরিচালক কেলসি ডনোহু এক বিবৃতিতে বলেছেন, ফার্স্ট লেডি করোনায়  আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ অনুভব করেননি। তবে পরীক্ষার ফল যেহেতু পজিটিভ এসেছে, তিনি ডেলাওয়্যারে আইসোলেশনে থাকবেন।

৭১ বছর বয়সী জিল বাইডেন গত ১৬ আগস্ট প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর তিনি চিকিৎসকের পরামর্শে প্যাক্সলোভিড ওষুধের কোর্স সম্পন্ন করেছেন এবং ২১ আগস্ট পর্যন্ত আইসোলেশনে ছিলেন। এরপর বুধবার তাঁর করোনা পরীক্ষার ফল আবারও পজিটিভ এল।

তবে ওই একই দিনে অ্যান্টিজেন পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন।

হোয়াইট হাউসের কর্মকর্তারা আরও বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন আগামী ১০ দিন নিজ বাড়িতে থাকার সময় মাস্ক পরে থাকবেন। চিকিৎসকেরা নিয়মিত তাঁকে পর্যবেক্ষণ করবেন পরীক্ষা অব্যাহত রাখবেন। 

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ