হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেল রিপাবলিকানরা 

‍যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বিরোধী রিপাবলিকান পার্টি। তবে খুব সামান্য ব্যবধানে জয় পেয়েছে দলটি।

বিবিসি জানায়, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কংগ্রেসের ৪৩৫ আসনের মধ্যে ২১৮টি আসনের প্রয়োজন হয়। মধ্যবর্তী নির্বাচনের সবশেষ ফলাফল অনুযায়ী রিপাবলিকানরা প্রয়োজনীয় ২১৮টি আসনই পেয়েছেন। আর ডেমোক্র্যাটরা জয় পেয়েছে ২০৯টি আসনে।

রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাওয়ায় মেয়াদের বাকি সময়টাতে প্রেসিডেন্ট জো বাইডেনকে তাঁর বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে বেশ বেগ পেতে হবে। ফলে কংগ্রেসে অনেক আইন পাসে বাধার সম্মুখীন হতে পারে বাইডেন প্রশাসন।

বাইডেনের এজেন্ডাগুলো বাধাগ্রস্ত করার পাশাপাশি তদন্ত কমিটিগুলোকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে রিপাবলিকানরা। ফলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার তদন্ত মাঝপথেই আটকে দিতে পারবে তাঁরা। এ ছাড়া আগের কিছু ইস্যুতে নতুন তদন্ত শুরু করতে পারে রিপাবলিকানরা। রিপাবলিকান আধিপত্য ইউক্রেনের জন্য সহায়তা দেওয়ার মতো বাইডেনের বৈদেশিক নীতিকেও বাধাগ্রস্ত করতে পারে।

তবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পেরেছে ডেমোক্র্যাট পার্টি। সিনেটের নিয়ন্ত্রণ ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের হাতেই থাকায় খুব একটা সুবিধা করতে পারবে না রিপাবলিকানরা।

এদিকে প্রতিনিধি পরিষদে জয়ী রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকানদের সঙ্গে নিয়েই আমেরিকার জন্য কাজ করে যাবেন বলে প্রত্যাশার কথা জানান তিনি।

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ