হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টেক্সাসে শপিং মলে প্রকাশ্যে গুলি করে ৭ জনকে হত্যা, বন্দুকধারীও নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়েছে। এ ছাড়া বন্দুকধারীও নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৯ জন আহত হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

টেক্সাস পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান হার্ভে জানিয়েছেন, ঘটনার সময় একজন পুলিশ কর্মকর্তা সেখানে ছিলেন। তিনি গুলির শব্দ শুনেছেন। ব্রায়ান হার্ভে বলেন, সেখানে বন্দুকধারীসহ আট জন নিহত হয়েছে।

এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী কয়েকটি শিশুও রয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান জোনাথন বয়েড বলেন, আহত অবস্থায় ৯ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনাকে ‘অবর্ণনীয় ট্র্যাজেডি’ বলে অভিহিত করে সিএনএনকে জানিয়েছেন, ডালাস থেকে ৪০ কিলোমিটার উত্তরের অ্যালেন শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। শপিং মলটির নাম অ্যালেন প্রিমিয়াম আউটলেট। কর্তৃপক্ষ ধারণা করেছিল, সেখানে একাধিক বন্ধুকধারী থাকতে পারে। তবে পুলিশ সেখানে চিরুনি অভিযান চালিয়ে দ্বিতীয় কোনো বন্দুকধারীকে খুঁজে পায়নি। 

বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। ২০২১ সালে দেশটিতে বন্দুক সহিংসতায় ৪৯ হাজার মানুষ মারা গেছে। এর আগের বছর সংখ্যাটি ছিল ৪৫ হাজার।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, চলতি বছরে গত পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে ১৯৫টি বন্দুক হামলা হয়েছে। প্রতিটি ঘটনায় কমপক্ষে চারজন বা তারও বেশি মানুষ নিহত হয়েছে।

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ