হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আদালতে টিকে গেল গরিবদের সুলভ স্বাস্থ্যবিমা ওবামাকেয়ার

ঢাকা: রিপাবলিকান ও বিমা কোম্পানিগুলোর তীব্র আপত্তির মুখে আবার টিকে গেল যুক্তরাষ্ট্রে গরিবদের জন্য সুলভ স্বাস্থ্য পরিষেবা স্কিম। টেক্সাস এবং আরও ১৭টি রিপাবলিকান-শাসিত রাজ্যের আইনি চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ফলে ওবামাকেয়ার খ্যাত আইনটি বহাল থাকছে। এর মাধ্যমে সাশ্রয়ী স্বাস্থ্য বিমা পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা।

২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (এসিএ) শীর্ষক আইনটিতে স্বাক্ষর করেন। এরপর এ নিয়ে তৃতীয়বারের মতো আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছিল আইনটি।

আদালত আদেশে বলেছেন, বিদ্যমান পরিস্থিতিতে বিমা কোম্পানিগুলো নিম্ন আয়ের মানুষদের সাশ্রয়ী বিমা কভারেজ দিতে বাধ্য থাকবে। এ আইনের আওতায় লাখ লাখ স্বল্প আয়ের মার্কিন স্বাস্থ্যবিমার সুবিধা পেয়েছেন।

আদালতে ৭ জন বিচারপতি ওবামাকেয়ারের পক্ষে মত দিয়েছেন। আর দুজন বিচারপতি বিরুদ্ধে মত দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ বিচারপতি বলেছেন, বাদীদের ওবামাকেয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করার আইনি অবস্থান নেই। অবশ্য এই আইনের সারবত্তা অসাংবিধানিক কি–না সে বিষয়ে রায়ে কিছু বলা হয়নি। 

এই আইনি চ্যালেঞ্জটি সমর্থন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই আইনে যুক্তরাষ্ট্রে লাখ লাখ লোককে স্বাস্থ্য বিমা বাধ্যবাধকতা রাখা হয়েছে। তা না করলে তাঁদের জরিমানার মুখে পড়তে হবে। তবে ২০১৭ সালে জরিমানার বিধানটি রহিত করে কংগ্রেস।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

রোববারই ডিজিটালি সই হয়েছে ইরান চুক্তি: যুক্তরাষ্ট্র

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’