হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন।

ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরানকে একটি ‘ন্যায্য ও যুক্তিসংগত’ চুক্তির প্রস্তাব দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তেহরান এটি গ্রহণ করবে। ট্রাম্প হুংকার দিয়ে বলেন, যদি তারা চুক্তি না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি পাওয়ার প্ল্যান্ট এবং প্রতিটি ব্রিজ গুঁড়িয়ে দেবে। আর কোনো ভালো মানুষি দেখানো হবে না।

তিনি আরও বলেন, ‘এগুলো খুব দ্রুত এবং সহজেই ধসে পড়বে। যদি তারা চুক্তি না মানে, তবে ৪৭ বছর ধরে অন্য প্রেসিডেন্টরা যা করতে পারেননি, তা করা আমার জন্য সম্মানের বিষয় হবে। ইরানের এই কিলিং মেশিন বা ধ্বংসাত্মক সত্তার সমাপ্তি ঘটানোর সময় এসেছে।’

সম্প্রতি ইরান হরমুজ প্রণালি খুলে দিয়ে পুনরায় বন্ধের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণেই প্রণালিটি ইতিমধ্যে বন্ধ রয়েছে। তিনি বলেন, ‘তারা না জেনেই আমাদের সাহায্য করছে। এই পথ বন্ধ থাকায় তারাই প্রতিদিন ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ডলারের লোকসান গুনছে। কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে না।’

ট্রাম্প উপহাসের ছলে বলেন, আইআরজিসি ‘টাফ গাই’ সাজতে গিয়ে নিজেদেরই ক্ষতি করছে। এখন অনেক বাণিজ্যিক জাহাজ তেল ভরার জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কার দিকে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, তাঁর প্রতিনিধিরা আলোচনার জন্য ইসলামাবাদের পথে রয়েছেন এবং আগামীকাল (সোমবার) সন্ধ্যায় তাঁরা সেখানে পৌঁছাবেন।

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ