হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মানবাধিকারের চরম লঙ্ঘন ও গণতন্ত্রে অনগ্রসরতা: বাণিজ্য চুক্তি থেকে চার দেশকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র 

বাণিজ্য চুক্তি থেকে চারটি দেশকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। চারটি দেশই আফ্রিকার দেশ। দেশগুলো হলো উগান্ডা, গ্যাবন, নাইজার ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। মানবাধিকারের চরম লঙ্ঘন ও গণতান্ত্রিক শাসনের দিকে কোনো অগ্রগতি না থাকায় দেশ চারটিকে বাণিজ্য চুক্তি থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালে আফ্রিকার দেশগুলোকে অর্থনৈতিক অগ্রগতির পথ দেখাতে ও সহযোগিতা করতে আফ্রিকার গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট (অ্যাগোয়া) করেছিল যুক্তরাষ্ট্র। সেই চুক্তির আওতায় এই চারটি দেশ যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিভিন্ন বাণিজ্যিক সুবিধা পেয়ে আসছিল। এই সুবিধার আওতায় সাব-সাহারা অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে ১৮ শতাধিক পণ্য রপ্তানি করতে পারত।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, নাইজার ও গ্যাবন—উভয় দেশই চলতি বছরে সামরিক অভ্যুত্থানের পর বর্তমানে সামরিক শাসনের অধীন—অ্যাগোয়া চুক্তির জন্য অযোগ্য। কারণ, এই দেশ দুটি রাজনৈতিক বহুত্ববাদ ও আইনের শাসন প্রতিষ্ঠায় ধারাবাহিক অগ্রগতি দেখাতে পারেনি। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও উগান্ডাকে বাণিজ্য চুক্তি থেকে বহিষ্কারের বিষয়ে বাইডেন বলেন, এই দেশ দুটির সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের মানদণ্ড চরমভাবে লঙ্ঘন করেছে।

গত মে মাসে মার্কিন সরকার জানিয়েছিল, উগান্ডা সমলিঙ্গবিরোধী আইন পাস করায় তারা দেশটির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করার চিন্তাভাবনা করছে। পাশাপাশি অ্যাগোয়া থেকে দেশটিকে বহিষ্কার করার কথাও ভাবছে। উগান্ডার ওই আইনে বলা হয়েছে, সমলৈঙ্গিক সম্পর্কে কেউ জড়িত হলে প্রমাণ সাপেক্ষে তাঁকে বা তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ