হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা 

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম আরটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই ঘোষণা দেন।

আরটি কার্যত রাশিয়ার ‘গোয়েন্দা যন্ত্রের হাত’ হিসেবে কাজ করছে বলে মার্কিন প্রশাসনের অভিযোগ।

এদিন ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, রুশ সংবাদমাধ্যম হিসেবে আরটি গোপনে ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল’ করার চেষ্টা করেছে। আরটি রাশিয়ার সরকারের মদদপুষ্ট। এর সাইবার কার্যক্রম চালানোর সক্ষমতাসহ ইউনিট আছে। সেই সঙ্গে আরটি ও রুশ গোয়েন্দাদের যোগসাজশ আছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যমটি ইউরোপ, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোয় ‘তথ্য পরিচালনা, গোপন প্রভাব ও সামরিক সংগ্রহে’ জড়িত ছিল।

ব্লিঙ্কেন অভিযোগ করে বলেন, ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের ব্যবহারের জন্য অস্ত্র–সরঞ্জাম (বডি আর্মার, স্নাইপার রাইফেল, ড্রোন ইত্যাদি) কিনতে অনলাইনে তহবিল সংগ্রহ করেছে আরটি।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

রোববারই ডিজিটালি সই হয়েছে ইরান চুক্তি: যুক্তরাষ্ট্র

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’