হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যাপিটল হিলে দাঙ্গার ওপর ৪৪ হাজার ঘণ্টার ভিডিও প্রকাশ

ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি সংঘটিত সহিংসতার ভিডিও প্রমাণ প্রকাশ শুরু করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস। দেশটির স্পিকার মাইক জনসন স্থানীয় সময় গতকাল শুক্রবার জানান, প্রাথমিকভাবে অল্প কয়েক ঘণ্টার ভিডিও প্রমাণ প্রকাশ করা হয়েছে। পর্যায়ক্রমে সব ভিডিওই প্রকাশ করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মাইক জনসন এক বিবৃতিতে বলেছেন, ‘এই সিদ্ধান্ত গুটি কয়েক সরকারি কর্মচারীর সাক্ষ্য বা ভাষ্যের ওপর নির্ভর না করে কয়েক কোটি মার্কিন নাগরিক, অপরাধী, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকে সেদিন কী ঘটেছিল সে বিষয়ে প্রকৃত তথ্য জানার সুযোগ দেবে।’ 
 
কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার আরও জানান, সব মিলিয়ে ৪৪ হাজার ঘণ্টার ভিডিও রয়েছে। তার মধ্যে প্রায় ৯০ ঘণ্টার ভিডিও কংগ্রেসের পাবলিক কমিটি ওয়েবসাইটে গতকাল শুক্রবারই প্রকাশ করা হয়েছে। ৪৪ হাজার ঘণ্টার বাকি ভিডিওগুলো আগামী কয়েক মাসের মধ্যে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। এই সময়ের মধ্যে ভিডিওগুলো প্রদর্শনের জন্য ক্যাপিটল হিলে একটি আলাদা কামরা স্থাপন করা হবে। 
 
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে প্রবেশ করে তাণ্ডব চালান। ওই ঘটনায় পুলিশসহ পাঁচজন নিহত হন।

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ