হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে সন্ধান মিলল ‘কোভিড-১৯ নিয়ে গবেষণাকারী’ অবৈধ চীনা পরীক্ষাগারের

যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন একটি অবৈধ ও গোপন পরীক্ষাগারের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ কয়েক মাস ধরে তদন্তের পর জুলাইয়ের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ার ফ্রেজনো শহরের একটি গুদামে গোপন সেই ল্যাবের সন্ধান পাওয়া যায়। গবেষণাগারটি থেকে জৈব প্রকৌশলের সহায়তায় বিশেষায়িত বেশ কিছু ইঁদুর পাওয়া গেছে। ইঁদুরগুলো কোভিড-১৯ ভাইরাস ধারণ ও বহনে সক্ষম।

ফ্রেজনো কাউন্টির কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাগারটিতে বিপুল পরিমাণ সংক্রামক রাসায়নিক, চিকিৎসা বর্জ্য এবং কয়েক শ জৈব প্রকৌশলের সহায়তায় বিশেষায়িত বেশ কিছু ইঁদুর পাওয়া গেছে। ইঁদুরগুলো কোভিড-১৯ ভাইরাস ধারণ ও বহনে সক্ষম।

ক্যালিফোর্নিয়ার হেলথ অ্যান্ড লাইসেন্সিং বিভাগ গত সোমবার জানিয়েছে, নেভাদায় নিবন্ধিত ‘প্রেস্টিজ বায়োটেক’ নামে একটি চীনা চিকিৎসা সংস্থা ফ্রেজনো থেকে প্রায় ২৪ মাইল দক্ষিণ-পূর্বে একটি ছোট শহর রিডলিতে লাইসেন্সবিহীন গুদাম ও পরীক্ষাগারটি চালিয়ে আসছিল। রিডলি শহরের পরিচালক নিকোল জিবার মতে, কোম্পানিটি মূলত একটি ডায়াগনস্টিক ল্যাব স্থাপন করার কথা জানিয়েছিল।

জিবা ইউএসএ টুডেকে বলেন, তাঁদের কখনোই ব্যবসার লাইসেন্স ছিল না। শহরটিতে তাদের পরীক্ষাগারটি সম্পূর্ণ অজ্ঞাত ছিল। তারা রাতের অন্ধকারে কাজ করতেন।

জিবা জানান, ফ্রেজনো কাউন্টির পাবলিক হেলথ ডিপার্টমেন্ট ২০২২ সালের ডিসেম্বরে এক গোয়েন্দা কর্মকর্তা এই ভবনের সঙ্গে একটি পানির লাইন সংযুক্ত দেখতে পান। কিন্তু কর্তৃপক্ষের কাছে বলা হয়েছিল যে ভবনটি খালি। পরে সেই ডিসেম্বরেই এই পরীক্ষাগারের বিষয়ে তদন্ত শুরু করে।

আদালতের নথি অনুসারে, পরে চলতি বছরের মার্চ মাসে আবারও পরীক্ষাগারটি পরিদর্শন করা হয়। সে সময় জানা যায়, সেখানে বিভিন্ন রাসায়নিক, সন্দেহজনক জৈব উপকরণ, শারীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন তরল, কয়েক শ গবেষণা ইঁদুর এবং গবেষণাগারের অন্যান্য উপাদান রয়েছে।

এদিকে গত জুলাই মাসে চালানো অভিযানের পর প্রাপ্ত উপাদান-উপকরণের পরীক্ষা-নিরীক্ষার পর ফ্রেজনো কাউন্টির জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তার বলছেন, তাঁরা এমন সব যন্ত্রপাতি খুঁজে পেয়েছেন, যা পরীক্ষাগারটিতেই তৈরি করা হয়েছে। বিশেষ করে তারা প্রচুর পরিমাণে কোভিড-১৯ শনাক্তকরণ টুল এবং গর্ভাবস্থা পরীক্ষা করার উপাদান খুঁজে পেয়েছেন।

অন্যদিকে আদালতের আদেশ অনুসারে ফ্রেজনো কাউন্টির জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ৭ জুলাইয়ের মধ্যে গবেষণাগারটিতে পাওয়া সব উপাদান নিষ্ক্রিয়করণের কাজ সম্পন্ন করে।

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস