হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হরমুজ প্রণালিতে ইরানের নয়, টোল নেওয়া উচিৎ যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

সোমবার (বাংলাদেশ সময় মধ্যরাতে) হোয়াইট হাউসে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলোর ওপর শুল্ক আরোপ করা উচিত যুক্তরাষ্ট্রের—ইরানের নয়।

বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরাই কেন টোল নেব না? আমি বরং সেটাই করতে চাই, তাদের নিতে দেওয়ার চেয়ে।’

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। এই প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ইরান সম্প্রতি একটি নতুন টোল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে প্রণালি অতিক্রমকারী ট্যাংকারগুলোর ওপর শুল্ক আরোপের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। তেহরান বলছে, এটি তাদের ‘সার্বভৌম ভূমিকা’ প্রতিষ্ঠার অংশ।

ট্রাম্পের মতে, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে শুল্ক আরোপের অধিকার তাদেরই থাকা উচিত। যদিও তাঁর এই প্রস্তাব আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিতে যে কোনো ধরনের টোল আরোপ বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ, বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল সরবরাহ এই পথের ওপর নির্ভরশীল।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানকে এক রাতেই ধ্বংস করা সম্ভব, হতে পারে মঙ্গলবারই: ট্রাম্প

ইরানে নিখোঁজ পাইলট উদ্ধারে অংশ নেয় ২১টি সামরিক বিমান

মঙ্গলবারের সময়সীমাই চূড়ান্ত, ইরানের প্রস্তাব যথেষ্ট নয়: ট্রাম্প

গোপন তথ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু যৌন পাচারের গোমর ফাঁস

পাইলটের উদ্ধার ‘ঈশ্বরের অলৌকিক ঘটনা’ বলে এবার খ্রিষ্টানদের তোপের মুখে ট্রাম্প

আমরা পুরো ইরান উড়িয়ে দিতে যাচ্ছি: ট্রাম্প

ট্রাম্পের মুখে আল্লাহর নাম, তবে ক্ষুব্ধ কেন মুসলিমরা

প্রায় কাছাকাছি চলে এসেছিল শত্রুরা—যেভাবে উদ্ধার হলেন নিখোঁজ মার্কিন ক্রু

এপস্টেইন নথিতে নাম থাকার ব্যাখ্যা দিলেন জিজি হাদিদ

ইরানের বিক্ষোভকারীদের অস্ত্র পাঠিয়েছিলাম, কুর্দিরা মেরে দিয়েছে: ট্রাম্প