হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড

আজকের পত্রিকা ডেস্ক­

তুলসী গ্যাবার্ড। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক চিঠিতে তুলসী গ্যাবার্ড নিজেই তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগামী ৩০ জুন থেকে তাঁর এই পদত্যাগ কার্যকর হবে।

অফিশিয়াল চিঠিতে পদত্যাগের কারণ হিসেবে তিনি পারিবারের কথা উল্লেখ করেন। তবে বার্তা সংস্থা এএফপি বলছে, ইরান যুদ্ধ ও গোয়েন্দা তথ্য নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বেশ কিছুদিন ধরে চলা মতবিরোধের জেরেও তিনি পদত্যাগ করতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনে তুলসী গ্যাবার্ড হলেন চতুর্থ ক্যাবিনেট পদমর্যাদার কর্মকর্তা, যিনি পদত্যাগ করলেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে লেখা পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড তাঁর এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত ও পারিবারিক জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘আমার স্বামী সম্প্রতি একটি অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। আমাদের ১১ বছরের দাম্পত্য জীবনে আব্রাহাম সর্বদা আমার শক্তি ও ভরসার প্রতীক হিসেবে পাশে থেকেছেন। আমি যখন পূর্ব আফ্রিকায় সামরিক অভিযানে যুক্ত ছিলাম, কিংবা একাধিক রাজনৈতিক প্রচারণায় ব্যস্ত ছিলাম—সব পরিস্থিতিতে তাঁর ভালোবাসা আমাকে শক্তি জুগিয়েছে। বর্তমানের এই কঠিন সময়ে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়সাপেক্ষ পদে দায়িত্ব পালন করার পাশাপাশি তাঁকে এই মরণব্যাধির বিরুদ্ধে একাকী লড়াই করতে দেওয়া আমার বিবেক সায় দেয় না। তাই স্বামীর পাশে থাকতে আমি এই জনসেবামূলক পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

তবে রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে সরাসরি বলা হয়েছে, হোয়াইট হাউস থেকে মূলত গ্যাবার্ডকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে তাঁর সম্পর্ক চরম তলানিতে গিয়ে ঠেকেছিল। ডেমোক্রেটিক পার্টি ছেড়ে ট্রাম্পের শিবিরে যোগ দেওয়া সাবেক এই মার্কিন সেনা কর্মকর্তা শুরু থেকেই মধ্যপ্রাচ্যে আমেরিকার সরাসরি যুদ্ধের বিরোধী ছিলেন।

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ