হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জাস্টিন ট্রুডো ও সোফির বিচ্ছেদ নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তাঁর স্ত্রী সোফির বিচ্ছেদ প্রসঙ্গে বলেছেন, ‘আমি বিয়েতে ততটাই বিশ্বাস করি যতটা ডিভোর্সে। অশান্তির বিয়ের চেয়ে শান্তির ডিভোর্স শতগুণে ভাল।’ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় এ কথা লেখেন তসলিমা।

মূলত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তাঁর স্ত্রী সোফি নিজেদের ১৮ বছরের সংসারের ইতি টানার ঘোষণা দেওয়ার পরই বিশ্বজুড়ে বিয়ে ও সম্পর্ক নিয়ে অনেককে কথা বলতে দেখা গেছে। বাদ গেলেন না তাসলিমা নাসরিনও। 

এরই ধারাবাহিকতায় ফেসবুক পোস্টে ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন লেখেন, ‘যখন বিল গেটস আর মেলিন্ডা গেটসের ডিভোর্স হলো, মন খারাপ হয়েছিল। এক সঙ্গে ওঁরা মানব সমাজের ভালোর জন্য কত ভালো কাজ করেছিলেন। একই রকম জাস্টিন ট্রুডো আর সোফি ট্রুডোর বিচ্ছেদের খবর শুনে মন খারাপ হয়ে গেল। জাস্টিনের মতো এমন  উদার, প্রাণোচ্ছ্বল, বুদ্ধিদীপ্ত এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে কোনো ভালো মানুষের বিরোধ হতে পারে বলে আমার কখনো মনে হয়নি। কী জানি, হয়তো ব্যক্তিত্ব দুজনেরই প্রখর হলে সংঘাতের আশঙ্কা থাকে। যাদের ব্যক্তিত্বের বালাই নেই, অথবা ব্যক্তিত্ব একজনের বেশি আরেকজনের কম, তারাই হয়তো একসঙ্গে সুখে শান্তিতে সারাজীবন কাটিয়ে দিতে পারে।’

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ