হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এবার মার্কিন নৌবাহিনীমন্ত্রী বরখাস্ত

আজকের পত্রিকা ডেস্ক­

জন ফেলান। ছবি: সংগৃহীত

মার্কিন নৌবাহিনীমন্ত্রী জন ফেলানকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় গতকাল বুধবার এমন তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি। পেন্টাগনে চলমান যুদ্ধকালীন পুনর্গঠনের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সপ্তাহ খানেক আগে হেগসেথ মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে অপসারণ করেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ফেলানের অপসারণের নির্দেশনা ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হয়েছে এবং তিনি পদ ছেড়েছেন। তবে কেন তাঁকে সরানো হয়েছে বা এটি তাঁর নিজস্ব সিদ্ধান্ত ছিল কি না—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, জাহাজ নির্মাণ দ্রুততর করার সংস্কার বাস্তবায়নে ধীর গতির কারণে এবং পেন্টাগনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ফেলানকে অপসারণ করা হয়। এক সূত্র জানায়, হেগসেথ, তাঁর ডেপুটি স্টিভ ফেইনবার্গ এবং নৌবাহিনীর দ্বিতীয় শীর্ষ বেসামরিক কর্মকর্তা হাং চাওয়ের সঙ্গে তাঁর বাজে সম্পর্ক ছিল। পেন্টাগন জানিয়েছে, এখন থেকে ভারপ্রাপ্ত নৌসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন হাং চাও।

এ ছাড়া, ফেলানের দপ্তর নিয়ে একটি নৈতিকতা-সংক্রান্ত তদন্তের কথাও উল্লেখ করেছে সূত্রটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিলিয়নিয়ার ফেলান, গত বছর ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর প্রশাসন নিযুক্ত কোনো সার্ভিস সেক্রেটারিকে বরখাস্ত করার ক্ষেত্রে প্রথম ব্যক্তি।

তাঁর এই বিদায় পেন্টাগনের নেতৃত্ব পর্যায়ে চলমান বিস্তৃত ছাঁটাইয়ের অংশ। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এই ছাঁটাটি স্বয়ং তত্ত্বাবধান করছেন। এর আগে তিনি গত বছর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, বিমানবাহিনীর জেনারেল সি কিউ ব্রাউনকে অপসারণ করেন, পাশাপাশি নৌবাহিনীর অপারেশন প্রধান এবং বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফকেও সরিয়ে দেন তিনি।

গত ২ এপ্রিল, কোনো কারণ উল্লেখ না করেই হেগসেথ সেনাবাহিনীর চিফ অব স্টাফ র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করেন। দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই সিদ্ধান্তের পেছনে হেগসেথ এবং সেনাবাহিনীর সচিব ড্যানি ড্রিসকলের মধ্যে উত্তেজনা কাজ করেছিল। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড এই বরখাস্তের সিদ্ধান্তকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমি আশঙ্কা করছি, এটি প্রতিরক্ষা বিভাগে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মন্ত্রী হেগসেথের অধীনে যে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার আরেকটি উদাহরণ।’

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস