হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্ত রয়েছেন এবং তিনি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চান।

সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টের জনপ্রিয় রাজনৈতিক পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ ওয়ানে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। আজ বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘তিনি (মোজতবা খামেনি) এই আলোচনায় যুক্ত আছেন। আমার মনে হয় তাঁরা (ইরানিরা) তাঁকে অনেক শ্রদ্ধা করে।’

খামেনির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তাঁর সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য এখনো আমার হয়নি।’ তবে কিছুটা রসিকতা করে তিনি বলেন, ‘তাঁর সম্পর্কে অনেক কথা শোনা যাচ্ছে, হামলায় তাঁর শরীরের অনেক অঙ্গ নাকি বাদ দেওয়া হয়েছে।’

ভবিষ্যতে খামেনির সঙ্গে কোনো বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প উত্তর দেন, ‘হ্যাঁ, আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই। আমি সবার সঙ্গেই দেখা করতে পছন্দ করি.. পরিস্থিতি কীভাবে এগোয় তার ওপর ভিত্তি করে হয়তো কোনো একপর্যায়ে আমাদের সাক্ষাৎ হবে।’

উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে কখনো প্রকাশ্যে দেখা যায়নি। টেলিভিশনের সংবাদ উপস্থাপকদের মাধ্যমে পড়ে শোনানো কিছু লিখিত বিবৃতির মাধ্যমে তিনি জাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন। মার্কিন কর্মকর্তারা এর আগে দাবি করেছিলেন, যুদ্ধের প্রথম দিন একটি বোমা হামলায় তাঁর বাবা আলী খামেনি নিহত হন এবং ওই একই হামলায় মোজতবা খামেনিও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন বা শারীরিকভাবে অক্ষম অবস্থায় রয়েছেন।

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস