হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কলম্বিয়ায় হামলা চালানোর প্রস্তাব ভালো, পতনে উন্মুখ কিউবা: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ওয়াশিংটনের পক্ষ থেকে ভেনেজুয়েলার নেতাকে বন্দি করার ঘটনার প্রেক্ষাপটে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন যে, কিউবার সরকারেরও খুব শিগগির পতন হতে যাচ্ছে বলে তিনি বিশ্বাস করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভেনেজুয়েলা অত্যন্ত দুর্বল। কলম্বিয়ার অবস্থাও খুব নাজুক; দেশটি এমন এক দুর্বল ব্যক্তিত্ব পরিচালনা করছে—যিনি কোকেন তৈরি করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তা বিক্রি করতে পছন্দ করেন। আমি আপনাদের বলছি, তিনি এটি খুব বেশিদিন করতে পারবেন না।’

কলম্বিয়ায় মার্কিন অভিযানের কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কাছে এটি ভালো প্রস্তাব বলেই মনে হচ্ছে।’

কিউবার ব্যাপারে তিনি আরও যোগ করেন, দেশটিতে মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই কারণ দেশটি নিজেই পতনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মনে হচ্ছে।

ট্রাম্প বলেন, ‘কিউবা পতনের জন্য প্রস্তুত। দেখে মনে হচ্ছে এটি এখনই পড়ে যাবে। আমি জানি না, তারা এটি কীভাবে সামাল দেবে, তবে কিউবার এখন কোনো আয় নেই। তারা তাদের আয়ের পুরোটা পেত ভেনেজুয়েলা এবং ভেনেজুয়েলার তেল থেকে।’

তিনি আরও বলেন, ‘তারা এখন আর কিছুই পাচ্ছে না। কিউবা আক্ষরিক অর্থেই পতনের মুখে। আমাদের দেশে অনেক কিউবান-আমেরিকান রয়েছেন যারা এতে অত্যন্ত খুশি হবেন।’

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস