হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় রাশিয়ার সংবাদমাধ্যম ‘আরটি’-এর দুই সাংবাদিক আহত

আজকের পত্রিকা ডেস্ক­

ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রতিবেদন করার সময়ই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ছবি: স্ক্রিনশট

দক্ষিণ লেবাননে পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে আহত হয়েছেন রুশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আরটি’-এর একজন সংবাদদাতা এবং ক্যামেরাম্যান। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। আরটি-এর ওয়েবসাইটেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আহতরা হলেন আরটি-এর প্রতিনিধি স্টিভ সুইনি এবং তাঁর ক্যামেরাম্যান আলী রিদা। আজ বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের আল-কাসমিয়া ব্রিজের কাছে একটি স্থানীয় সামরিক ঘাঁটির অদূরে সংবাদ সংগ্রহ করার সময় তাঁদের অত্যন্ত কাছেই ক্ষেপণাস্ত্র হামলা হয়। তবে আঘাত গুরুতর কি না সে ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ক্যামেরাম্যান আলী রিদা অভিযোগ করেছেন, তাঁদের গায়ে সাংবাদিকদের বিশেষ ইউনিফর্ম এবং পরিচয়পত্র দৃশ্যমান থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী ‘ইচ্ছাকৃতভাবে’ তাঁদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আল-কাসমিয়া ব্রিজের কাছে তাঁরা যখন ভিডিও ধারণের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই একটি ইসরায়েলি যুদ্ধবিমান থেকে তাঁদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্টিভ সুইনি যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন, ঠিক তখনই তাঁর কাছ থেকে মাত্র ১০ মিটারের কম দূরত্বে পেছনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। বিস্ফোরণের বিকট শব্দে সুইনি প্রাণ বাঁচাতে নিচু হয়ে পড়েন এবং মুহূর্তেই চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই ভয়াবহ দৃশ্যটি আলী রিদার ক্যামেরায় সরাসরি ধরা পড়েছে।

পরবর্তীকালে একটি ভিডিও বার্তায় রিদা বলেন, তাঁরা দুজনেই ভালো আছেন। তিনি মজা করে বলেছেন, ‘দেখা যাচ্ছে, আপনার দিকে যখন ক্ষেপণাস্ত্র ছুটে আসে, তখন সেটাও শব্দও শোনা যায়!’

আরটি (সাবেক রাশিয়া টুডে) হলো রাশিয়া সরকার নিয়ন্ত্রিত একটি আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক।

এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

ইরানে জিতবে না ‘বর্ণবাদী’ ইসরায়েল—বলছেন দেশটির প্রখ্যাত সাংবাদিক

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে সৌদিকে কি পরমাণু অস্ত্র দেবে পাকিস্তান

হরমুজ প্রণালি মুক্ত করতে যেভাবে অভিযান চালাতে পারে মার্কিন মেরিন ইউনিট

লেবাননে সীমান্তবর্তী গ্রামগুলো দখলের পরিকল্পনা ইসরায়েলের

মধ্যপ্রাচ্যে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা, মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আমিরাতের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ইরানের, জাতিসংঘকে চিঠি

কুয়েতের দ্বিতীয় তেল শোধনাগারে ড্রোন হামলা, দাউ দাউ করে জ্বলছে আগুন

ইরানের গ্যাসক্ষেত্রে হামলার পর ট্রাম্পের নরম সুর, ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান

‘আমাদের ধৈর্য সীমাহীন নয়, সক্ষমতাও আছে’—ইরানকে সৌদির হুমকি

লারিজানি হত্যার চড়া মূল্য দিতে হবে: মোজতবা খামেনি