হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েতে সেনাদের প্রশিক্ষণ দেবেন বাংলাদেশের নারী প্রশিক্ষকেরা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

কুয়েতি সেনাবাহিনীতে নারী সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া জোরদার করতে নারী প্রশিক্ষক পাঠাবে বাংলাদেশ। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলছে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আশারক আল আওসাত।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ হুসেইন স্থানীয় দৈনিক আল-জারিদাকে বলেন, কুয়েতি সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশি নারী সেনা সদস্যদের কুয়েতি নারী সদস্যদের প্রশিক্ষণে যুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কুয়েত ধাপে ধাপে সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ বাড়াচ্ছে। ২০২১ সালে সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু পদে নারীদের যোগদানের অনুমতি দেয় কুয়েত সরকার। এরপর চলতি বছরের জুনে প্রথমবারের মতো আলি আল সাবাহ সামরিক কলেজে নারী অফিসার ক্যাডেটদের ভর্তি কার্যক্রম শুরু হয়। এ প্রসঙ্গে গত এপ্রিল মাসে কুয়েতি সেনাবাহিনীর উপ-প্রধান জেনারেল পাইলট শেখ সাবাহ আল-জাবের আল সাবাহ বলেন, ‘নারীদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি কুয়েতি সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নের অংশ।’

রাষ্ট্রদূত সৈয়দ হুসেইন জানান, সম্প্রতি তিনি লেফটেন্যান্ট জেনারেল শেখ সাবাহ আল-জাবেরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল কুয়েতের মুবারক আল-আবদুল্লাহ যৌথ কমান্ড ও স্টাফ কলেজ এবং বাংলাদেশের সমমানের প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষক বিনিময়, দুই দেশের মধ্যে যৌথ কমান্ডো প্রশিক্ষণ পুনরায় চালু করা, সামরিক আবাসন ও ব্যারাক নির্মাণে প্রকৌশল সহায়তা প্রদান এবং কুয়েতি সেনাবাহিনীর নারী সদস্যদের প্রশিক্ষণে বাংলাদেশি নারী প্রশিক্ষক পাঠানো।

এ ছাড়া আলোচনা হয়েছে সামরিক ব্যান্ড পরিচালনায় সহযোগিতা, কুয়েতি সামরিক ব্যান্ডের প্রশিক্ষণ ও জনবল সরবরাহে বাংলাদেশের সহায়তা, চুক্তি অনুযায়ী ছদ্মবেশী সামরিক পোশাক সরবরাহ এবং কুয়েতে বিশেষায়িত উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে।

বর্তমানে কুয়েতে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি সামরিক সদস্য কর্মরত আছেন, যাদের মধ্যে অনেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন তথ্যপ্রযুক্তি ইউনিটসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন বলে জানান রাষ্ট্রদূত।

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

মার্কিন–ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১৩১ শহর, নিহত অন্তত ৫৫৫

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ট্রাম্পের দাবি উড়িয়ে ইরান বলল, আলোচনা হবে না

জীবিত আছেন আহমেদিনেজাদ, দাবি উপদেষ্টার

কুয়েতে বহু মূল্যবান মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

‘যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায়’ ইরান

যুদ্ধ গড়াল তৃতীয় দিনে, একনজরে সর্বশেষ

যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, কিন্তু এখন কেন