হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: ভিডিও থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের হামলায় নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে সেই গুজব উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই ভিডিওতে তাঁকে একটি ক্যাফেতে কফি অর্ডার করতে এবং নিজের মৃত্যু নিয়ে রসিকতা করতে দেখা যায়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়েছিল, গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। ভিডিওতে এই দাবির জবাব দিতে গিয়ে নেতানিয়াহু ক্যামেরার সামনে নিজের দুই হাত তুলে ধরেন। তিনি বলেন, ‘আপনারা কি আমার আঙুল গুনতে চান? এই যে এখানে দেখুন। দেখেছেন?’

নিজের মৃত্যু নিয়ে ছড়ানো ষড়যন্ত্রতত্ত্বের জবাবে একটি হিব্রু বাগধারা ব্যবহার করে তিনি রসিকতা করে বলেন, আমি মরে গেছি...কফির জন্য (অর্থাৎ কফির জন্য পাগল)। আপনারা জানেন কি? আমি আমার জনগণের জন্য ‘মরছি’।

ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আপনারা বাইরে বেরোন, নির্মল বাতাস নিন, তবে অবশ্যই সুরক্ষিত আশ্রয়ের কাছাকাছি থাকবেন। আপনাদের এই মনোবল আমাকে, সরকারকে, আইডিএফ এবং মোসাদকে শক্তি জোগাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন কিছু কাজ করছি যা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে আমরা আজও ইরানকে অত্যন্ত কঠোরভাবে আঘাত করছি। আপনারা কি আমাকে লড়াই চালিয়ে যেতে বলছেন? আমি আপনাদের বলছি—আপনারাও লড়াই চালিয়ে যান।’

এদিকে, নেতানিয়াহুর এই ভিডিও প্রকাশের আগে আজ রোববার ইরানের রেভল্যুশনারি গার্ডস এক বিবৃতিতে তাঁকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ব্যক্ত করে। বিবৃতিতে বলা হয়, ‘যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাঁকে ধাওয়া করব এবং হত্যা করব।’

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের ১৬তম দিন চলছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এই সংঘাত চরম আকার ধারণ করে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, চলমান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ইরানে প্রায় ১ হাজার ৪৪৪ জনের বেশি।

পেন্টাগন জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তারা ইরানে ১৫ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সম্প্রতি পেন্টাগন এই অঞ্চলে ২ হাজার ৫০০ নৌসেনাসহ উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ মোতায়েন করেছে।

নেতানিয়াহু তাঁর ভিডিওর শেষে বলেন, ‘হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলুন। আমরা বিধিনিষেধ যতটা সম্ভব শিথিল করব। আর এই কফির জন্য ধন্যবাদ, এটি চমৎকার ছিল।’

বৈরুত এখন ভুতুড়ে নগরী

ইন্টারনেট ব্লক এড়িয়ে যেভাবে চলছে ইরানিদের বিদেশে যোগাযোগ

যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব আমরা দিইনি—ট্রাম্পের দাবি উড়িয়ে দিলেন আরাঘচি

ইরানের পরমাণু স্থাপনা এখন ধ্বংসস্তূপ, নিরাপদ নৌ চলাচলে আলোচনার পথ খোলা: আরাঘচি

বিশ্বের জ্বালানি বাজারের চাবিকাঠি এখন ইরানের হাতে

এক যুদ্ধের ক্ষত নিয়ে আরেক যুদ্ধে আটকে গেল মধ্যপ্রাচ্যের ছোট্ট এই দেশ

ট্রাম্প ও তাঁর মিত্ররা ছাড়া হরমুজ প্রণালি সবার জন্য খোলা: ইরান

‘এপস্টেইন গ্যাং’ ৯/১১-এর মতো ঘটনা ঘটিয়ে ইরানকে দায় দেওয়ার ষড়যন্ত্র করছে: লারিজানি

ইরানি ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত ইসরায়েলে মার্কিন কূটনীতিকদের ভবন

নিশানায় তেল-গ্যাসের চেয়েও জরুরি এক বস্তু, অস্তিত্ব সংকটে পড়তে পারে মধ্যপ্রাচ্য