হোম > বিশ্ব > ভারত

ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুতায়িত হয়ে নিহত ৪ 

ভারতের ঝাড়খণ্ডে মহররমের তাজিয়া মিছিল বের করার সময় বিদ্যুতায়িত হয়ে চারজন মারা গেছেন। গতকাল শনিবার প্রদেশটির বোকারো জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, শনিবার সকাল ৬টায় মহররমের শোভাযাত্রা বের করার সময় লোহার রডে বিদ্যুতের হাই ভোল্টেজ তার লেগে যায়। এর ফলেই তড়িতাহত হন কয়েকজন।

বোকারোর পুলিশ সুপারিনটেনডেন্ট প্রিয়দর্শী অলোক প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানান, রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পেটারওয়ার থানার সীমানার অধীনে খেতকো গ্রামে ঘটনাটি ঘটেছে। শনিবার সকাল ৬টার দিকে তারা তাজিয়া মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁরা একটি ধর্মীয় পতাকা বহন করছিলেন, যা রডে সংযুক্ত ছিল। কোনোভাবে এটি ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। তখনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।’

জখমদের চিকিৎসার জন্য বোকারোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইন্ডিয়া টুডের সূত্রে দাবি করা হয়েছে, জখম হয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে ৯ জনের শারীরিক অবস্থা সংকটজনক।

গত মাসে উল্টোরথের যাত্রার সময় ত্রিপুরায় তড়িতাহত হয়ে প্রাণ হারায় সাতজন। নিহতদের মধ্যে ছিলেন তিনজন নারী ও তিন শিশু। আহত হয় ১৬ জন। এবার মহররমের শোভাযাত্রার সময়ও একইভাবে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

অতীতের তিক্ততা ভুলে ১০ বছর মেয়াদি পারমাণবিক চুক্তিতে ভারত-কানাডা

যুদ্ধ শুরুর দুদিন পর নেতানিয়াহুকে মোদির ফোন, কী কথা হলো

খামেনি হত্যার নিন্দা জানাল ভারতের বিরোধী দল—মোদি এখনো চুপ

খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে মাতম

মুখ্যমন্ত্রিত্ব হারিয়েছিলেন যে মামলায়, সেটাতে খালাস পেলেন কেজরিওয়াল

মহারাষ্ট্রে এত বেশি নারী নিখোঁজ হয় কেন

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

বদলে যাচ্ছে কেরালার নাম, বদলাতে চায় ভারতের আরও কয়েক রাজ্য

ভারতের মহারাষ্ট্রে দুই বছরে নিখোঁজ ৯৩ হাজারের বেশি নারী

একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি