হোম > বিশ্ব > ভারত

বিজেপি না জিতলে উত্তর প্রদেশের সর্বনাশ হবে: যোগী আদিত্যনাথ

কলকাতা প্রতিনিধি, দিল্লি থেকে

চলতি মাসেই ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজ্যগুলো হলো-গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং মণিপুর। আজ বৃহস্পতিবার ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের ৪০৩টি কেন্দ্রের মধ্যে ৫৮টি কেন্দ্রে প্রথম দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, উত্তর প্রদেশে বিজেপিই ফের সরকার গঠন করবে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘বিজেপি না জিতলে উত্তর প্রদেশের সর্বনাশ হবে।’

তবে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর বলছেন, বিজেপি ভয় পাচ্ছে। সমাজবাদী পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, বিজেপির হার নিশ্চিত। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, হারের গন্ধ পেয়ে মোদী-যোগী ভুল বকছেন।

পর্যবেক্ষকদের ধারণা, হিন্দিভাষী জাঠ অধ্যুষিত এলাকায় সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি (সপা) এবং জয়ন্ত চৌধুরীর আরএলডি ভালো ফল করবে। যদিও গতবার এই ৫৮টি কেন্দ্রের মধ্যে ৫৩ টিতেই জিতেছিল বিজেপি।

উল্লেখ্য, উত্তর প্রদেশে সাত দফায় ভোট হবে। শেষ হবে ৭ মার্চ। ভোট গণনা পাঁচ রাজ্যেই একসঙ্গে আগামী ১০ মার্চ। আপাতত নির্বাচনী উত্তাপ সর্বত্র। সবচেয়ে বেশি নজর উত্তর প্রদেশের দিকে। যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপির উন্নয়ন সংক্রান্ত নির্বাচনী প্রতিশ্রুতির অভাব নেই। তবে ধর্মীয় বিভাজনই যে তাঁদের ভোটে জেতার মূল হাতিয়ার সেটা বোঝা গিয়েছে নির্বাচনী ইশতেহারে। বিজেপির প্রতিশ্রুতি ক্ষমতায় এলে লাভ জিহাদ রুখতে কঠোর আইন হবে রাজ্যে।

অন্যদিকে, সপা-র প্রতিশ্রুতি কর্মসংস্থান ও স্বচ্ছ প্রশাসনের পাশাপাশি অসাম্প্রদায়িক সরকার গঠন।

প্রিয়াঙ্কা গান্ধী'র নেতৃত্বে কংগ্রেস নারীশক্তিকেই কাজে লাগাতে মরিয়া। লড়াইয়ের ময়দানে রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টিও। তবে আসল লড়াই সপা ও বিজেপির।

করোনা পরিস্থিতিতে উত্তর প্রদেশের নির্বাচন ভারতীয় নির্বাচন কমিশনের কাছেও চ্যালেঞ্জ। কারণ দলগুলো ভোট প্রচারের সুযোগ পায়নি এবার। ভার্চুয়াল প্রচার চালাতে হয়েছে। 

আগামী ১৪ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের দ্বিতীয় দফার সঙ্গে এক যোগে ভোট হবে উত্তরাখণ্ড, পাঞ্জাব ও গোয়ায়। মণিপুর বিধানসভার ভোট ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ। ১০ মার্চ পাঁচ রাজ্যেই একসঙ্গে ভোট গণনা। 

অতীতের তিক্ততা ভুলে ১০ বছর মেয়াদি পারমাণবিক চুক্তিতে ভারত-কানাডা

যুদ্ধ শুরুর দুদিন পর নেতানিয়াহুকে মোদির ফোন, কী কথা হলো

খামেনি হত্যার নিন্দা জানাল ভারতের বিরোধী দল—মোদি এখনো চুপ

খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে মাতম

মুখ্যমন্ত্রিত্ব হারিয়েছিলেন যে মামলায়, সেটাতে খালাস পেলেন কেজরিওয়াল

মহারাষ্ট্রে এত বেশি নারী নিখোঁজ হয় কেন

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

বদলে যাচ্ছে কেরালার নাম, বদলাতে চায় ভারতের আরও কয়েক রাজ্য

ভারতের মহারাষ্ট্রে দুই বছরে নিখোঁজ ৯৩ হাজারের বেশি নারী

একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি