হোম > বিশ্ব > চীন

উহান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নেই মাস্ক-সামাজিক দূরত্ব

ঢাকা: চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল। সেখানকার বিশ্ববিদ্যালয়েই গত রোববার স্বাস্থ্যবিধি না মেনে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি স্নাতক পাস করা শিক্ষার্থীদের সনদ প্রদানে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিল উহান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত উপস্থিত হয়েছিলেন ১১ হাজার শিক্ষার্থী। কোনো রকম মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় না রেখেই তাঁদেরকে একসঙ্গে বসতে দেখা গেছে।

সমাবর্তনের ব্যানারে শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি উল্লেখ করা ছিল একটি চীনা কবিতার পংক্তি-‘এই বিশ্ব এক মহাসমুদ্র আর আমরা সবাই হচ্ছি সেই সমুদ্রে সন্তরণরত মাছ।’ সেখানে দুই হাজার ২০০ জনের বেশি এমন শিক্ষার্থী ছিল যারা গত বছর বিধিনিষেধের কারণে সমাবর্তন নিতে পারেননি।

২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত হয় সার্স-কোভ-২ ভাইরাস যা পরবর্তীতে সাধারণভাবে স্বীকৃতি পায় নভেল করোনাভাইরাস নামে। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল সেখানে। মহামারির কারণে একান্ত জরুরি সেবা ছাড়া গত এক বছরেরও বেশি সময় প্রায় সবকিছুই বন্ধ ছিল উহানে। ২০২০ সালের পুরোটাই শিক্ষা কার্যক্রম অনলাইনে চলেছে সেখানে।

গত বছরও উহান বিশ্ববিদ্যালয়ে সীমিত আকারে সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল। তখন সব শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে মাস্ক পরে অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল।

সন্তান জন্মদানে সক্ষম ‘নারীর সংকট’ ধসিয়ে দিতে পারে চীনের পরাশক্তি হওয়ার স্বপ্ন

ট্রাম্প–পুতিনকে আতিথ্য দেওয়ার পর এবার কিমের সঙ্গে বৈঠকে পিয়ংইয়ং যাচ্ছেন সি

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

মার্কিন আধিপত্যের বদলে বহু মেরুর বিশ্ব ও ডলার বর্জনের ঘোষণা সি-পুতিনের

তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে কোলবির সফরে বাধা চীনের

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

‘জঙ্গলের আইনে’ ফেরার ঝুঁকিতে বিশ্ব, একতরফা দমননীতির বিরোধিতা সির

গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন: রয়টার্স

ট্রাম্পের পর বেইজিংয়ে পুতিন, পশ্চিমা চাপের মুখেও মস্কোকে বেইজিংয়ের সমর্থনের ইঙ্গিত

পুতিনের বেইজিং সফরে আলোচনায় চীন–রাশিয়া গ্যাস পাইপলাইন