হোম > বিশ্ব > চীন

ইরানে অস্ত্র না পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন ‘আমার বন্ধু’ সি: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

সি চিনপিং ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিনহুয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সি চিন পিং তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন, চীন ইরানকে কোনো অস্ত্র দেবে না। একই সঙ্গে তিনি চীনা নেতার সঙ্গে হওয়া বৈঠককে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে বর্ণনা করেছেন। আজ শুক্রবার এই দুই নেতার মধ্যে দ্বিতীয় দিনের মতো বৈঠক অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চীন সফরের প্রথম দিনে সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরান ইস্যু আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল। গতকাল বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘তিনি বলেছেন, তিনি সামরিক সরঞ্জাম দেবেন না। এটা বড় ধরনের বক্তব্য...তিনি খুব জোর দিয়েই এটা বলেছেন।’

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, চীন ও ইরান গোপনে অস্ত্র সরবরাহ নিয়ে সক্রিয় আলোচনা চালাচ্ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ ১০ সপ্তাহ ধরে চলছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দ্য নিউইয়র্ক টাইমসকে জানান, গোয়েন্দা তথ্য থেকে দেখা গেছে চীন ও ইরান তৃতীয় দেশের মাধ্যমে অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছিল, যাতে অস্ত্রের প্রকৃত উৎস গোপন রাখা যায়। তবে ওই অস্ত্র ইতিমধ্যে পাঠানো হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং ইরানি তেলের প্রধান ক্রেতা। যদিও সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতে বেইজিং মূলত আড়ালেই থেকেছে।

ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি তেল কেনা চালিয়ে যেতে চায়। প্রেসিডেন্টের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, তিনি এ নিয়ে আপত্তি তোলেননি। বৃহস্পতিবারের আগের কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, চীনা নেতা যুক্তরাষ্ট্র থেকেও তেল কেনার বিষয়ে কিছুটা আগ্রহ দেখিয়েছেন।

ট্রাম্প আরও বলেন, সি চিন পিং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সহায়তার প্রস্তাব দিয়েছেন। তাঁর ভাষায়, ‘তিনি হরমুজ প্রণালি খুলে দেখতে চান...তারা যে টোল নিচ্ছে, সেটা তিনি পছন্দ করেননি।’ ট্রাম্প আরও বলেন, ‘তিনি বলেছেন—আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে সাহায্য করতে চাই।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বৈশ্বিক জাহাজ চলাচল ও বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ তেল পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও রপ্তানির ওপর অবরোধ আরোপ করে। যে অল্প কয়েকটি জাহাজ এখন পর্যন্ত প্রণালিটি অতিক্রম করতে পেরেছে, সেগুলোকে ইরানের নির্ধারিত নতুন রুট ব্যবহার করতে হয়েছে এবং অত্যন্ত উচ্চ টোল দিতে হয়েছে।

বেইজিংয়ে বৃহস্পতিবারের উচ্চপর্যায়ের বৈঠকে ট্রাম্প সি চিন পিংকে ‘উষ্ণ’ এবং ‘খুবই বুদ্ধিমান ব্যক্তি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘সি কোনো খেলা খেলছেন না।’ এ সময় ট্রাম্প চীনা প্রেসিডেন্টের শারীরিক গড়নেরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘সি খুব লম্বা।’ এটি চীনে তুলনামূলকভাবে অস্বাভাবিক। কারণ, সেখানে মানুষ ‘সাধারণত একটু খাটো হয়ে থাকে’। বৃহস্পতিবারের বৈঠকে ট্রাম্প বারবার সি চিন পিংয়ের প্রশংসা করেন। তিনি তাঁকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেন এবং ‘একজন মহান নেতা’ বলে আখ্যা দেন।

সন্তান জন্মদানে সক্ষম ‘নারীর সংকট’ ধসিয়ে দিতে পারে চীনের পরাশক্তি হওয়ার স্বপ্ন

ট্রাম্প–পুতিনকে আতিথ্য দেওয়ার পর এবার কিমের সঙ্গে বৈঠকে পিয়ংইয়ং যাচ্ছেন সি

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

মার্কিন আধিপত্যের বদলে বহু মেরুর বিশ্ব ও ডলার বর্জনের ঘোষণা সি-পুতিনের

তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে কোলবির সফরে বাধা চীনের

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

‘জঙ্গলের আইনে’ ফেরার ঝুঁকিতে বিশ্ব, একতরফা দমননীতির বিরোধিতা সির

গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন: রয়টার্স

ট্রাম্পের পর বেইজিংয়ে পুতিন, পশ্চিমা চাপের মুখেও মস্কোকে বেইজিংয়ের সমর্থনের ইঙ্গিত

পুতিনের বেইজিং সফরে আলোচনায় চীন–রাশিয়া গ্যাস পাইপলাইন