হোম > বিশ্ব > চীন

২০০টি বোয়িং বিমান অর্ডার করেছেন সি চিন পিং—ট্রাম্পের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

চীন সফরে সি চিনপিংয়ের সঙ্গে করমর্দন করছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা কোম্পানি বোয়িং থেকে ২০০টি বিমান কেনার বিষয়ে সম্মত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে তিনি চীন সফরে রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) চীন থেকেই ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। সঞ্চালক শন হ্যানিটির সঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজ তিনি (সি চিনপিং) যেটিতে রাজি হয়েছেন, তা হলো ২০০টি বিমান অর্ডার করা।’

তিনি আরও বলেন, ‘বোয়িং—২০০টি বড় আকারের বিমান। এটা অনেক বড় সংখ্যক অর্ডার, যার মানে অনেক কর্মসংস্থান তৈরি হবে।’

ট্রাম্প জানান, বোয়িং শুরুতে তুলনামূলকভাবে ছোট একটি অর্ডারের আশা করেছিল। তিনি বলেন, ‘বোয়িং ১৫০টি দিতে চেয়েছিল, তিনি (সি) ২০০টি পাচ্ছেন।’

ট্রাম্পের মতে, সি চিনপিংয়ের এই বক্তব্যকে তিনি একটি বাস্তব ক্রয়-প্রতিশ্রুতি হিসেবেই দেখছেন।

এই ঘোষণাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক এবং বিমান শিল্পে সম্ভাব্য বড় ধরনের অর্ডার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা পেয়েছেন ট্রাম্প। পরে তিনি চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হন।

এই সফরে ট্রাম্পের সঙ্গে চীনে গেছেন কয়েকজন শীর্ষ মার্কিন করপোরেট নির্বাহী। চীনের সঙ্গে বিভিন্ন অচলাবস্থা নিরসনের লক্ষ্যেই তাঁদের অংশগ্রহণ। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক ও এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।

সন্তান জন্মদানে সক্ষম ‘নারীর সংকট’ ধসিয়ে দিতে পারে চীনের পরাশক্তি হওয়ার স্বপ্ন

ট্রাম্প–পুতিনকে আতিথ্য দেওয়ার পর এবার কিমের সঙ্গে বৈঠকে পিয়ংইয়ং যাচ্ছেন সি

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

মার্কিন আধিপত্যের বদলে বহু মেরুর বিশ্ব ও ডলার বর্জনের ঘোষণা সি-পুতিনের

তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে কোলবির সফরে বাধা চীনের

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

‘জঙ্গলের আইনে’ ফেরার ঝুঁকিতে বিশ্ব, একতরফা দমননীতির বিরোধিতা সির

গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন: রয়টার্স

ট্রাম্পের পর বেইজিংয়ে পুতিন, পশ্চিমা চাপের মুখেও মস্কোকে বেইজিংয়ের সমর্থনের ইঙ্গিত

পুতিনের বেইজিং সফরে আলোচনায় চীন–রাশিয়া গ্যাস পাইপলাইন