হোম > বিশ্ব > চীন

তিন মাসে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করল আলিবাবা

তিন মাসে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ। কোম্পানিটি জুন পর্যন্ত তিন মাসে ৯ হাজার ২৪১ জনেরও বেশি কর্মীকে বাদ দেয়। বৃহস্পতিবার (১১ আগস্ট) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

দেশের মন্থর অর্থনীতি এবং পণ্য বিক্রি কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুন ত্রৈমাসিকে মোট আয়ের ৫০ শতাংশ কমে যায় আলিবাবার। গত জুনে কোম্পানিটি জানায়, ৫০ শতাংশ কমে তাদের প্রকৃত আয় দাঁড়িয়েছে ২২.৭৪ বিলিয়ন ইউয়ান। অথচ গত বছরের ওই সময়ে আয় ছিল ৪৫.১৪ বিলিয়ন ইউয়ান। 

১৯৯৯ সালে আলিবাবা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা জ্যাক মা’র পর ২০১৫ সালে ড্যানিয়েল ঝাংকে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ২০১৯ সালে তাঁকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার পর কোম্পানিটি একটি বড় ধরনের রদবদলের মধ্য দিয়ে যায়। 

সন্তান জন্মদানে সক্ষম ‘নারীর সংকট’ ধসিয়ে দিতে পারে চীনের পরাশক্তি হওয়ার স্বপ্ন

ট্রাম্প–পুতিনকে আতিথ্য দেওয়ার পর এবার কিমের সঙ্গে বৈঠকে পিয়ংইয়ং যাচ্ছেন সি

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

মার্কিন আধিপত্যের বদলে বহু মেরুর বিশ্ব ও ডলার বর্জনের ঘোষণা সি-পুতিনের

তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে কোলবির সফরে বাধা চীনের

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

‘জঙ্গলের আইনে’ ফেরার ঝুঁকিতে বিশ্ব, একতরফা দমননীতির বিরোধিতা সির

গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন: রয়টার্স

ট্রাম্পের পর বেইজিংয়ে পুতিন, পশ্চিমা চাপের মুখেও মস্কোকে বেইজিংয়ের সমর্থনের ইঙ্গিত

পুতিনের বেইজিং সফরে আলোচনায় চীন–রাশিয়া গ্যাস পাইপলাইন