হোম > বিশ্ব > চীন

ফেব্রুয়ারির কয়লাখনি ধসে ৫৩ জন নিহতের কথা জানাল চীন 

চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়ায় চলতি ফেব্রুয়ারিতে একটি কয়লাখনিতে ধস নামে। এ দুর্ঘটনায় ৫৩ জন কয়লাশ্রমিক মারা গেছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)। ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি দুর্গম আলক্সা লিগের উন্মুক্ত ওই কয়লাখনি ধসে অনেক মানুষ নিখোঁজ হয়েছিলেন। এ দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের ভেতর থেকে ছয়জনকে জীবিত ও ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করলেও কর্তৃপক্ষ কয়েক মাস ধরে এ ব্যাপারে আর কোনো তথ্য জানায়নি।

রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্র সিসিটিভি বুধবার জানায়, সেখানে খনি ধসের পর নিখোঁজ হিসেবে দেখানো ৪৭ জনের বেঁচে থাকার জোরালো কোনো লক্ষণ নেই বলে নিশ্চিত করা হয়েছে। আঞ্চলিক জরুরি সংস্থার উদ্ধৃতি দিয়ে এ কথা জানানো হয়।

সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, সেখানে ‘অনুসন্ধান ও উদ্ধারকাজ শেষ করা হয়েছে।’ আরও বলা হয়, ২২ ফেব্রুয়ারি বড় ধরনের এই খনি দুর্ঘটনায় ৫৩ জনের প্রাণহানি ঘটে। আলক্সা লিগে চীনের অন্যান্য এলাকার স্বল্প মানুষের বাস। এই এলাকার অর্থনীতি মূলত খনিজ শিল্পের ওপর নির্ভরশীল।

সন্তান জন্মদানে সক্ষম ‘নারীর সংকট’ ধসিয়ে দিতে পারে চীনের পরাশক্তি হওয়ার স্বপ্ন

ট্রাম্প–পুতিনকে আতিথ্য দেওয়ার পর এবার কিমের সঙ্গে বৈঠকে পিয়ংইয়ং যাচ্ছেন সি

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

মার্কিন আধিপত্যের বদলে বহু মেরুর বিশ্ব ও ডলার বর্জনের ঘোষণা সি-পুতিনের

তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে কোলবির সফরে বাধা চীনের

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

‘জঙ্গলের আইনে’ ফেরার ঝুঁকিতে বিশ্ব, একতরফা দমননীতির বিরোধিতা সির

গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন: রয়টার্স

ট্রাম্পের পর বেইজিংয়ে পুতিন, পশ্চিমা চাপের মুখেও মস্কোকে বেইজিংয়ের সমর্থনের ইঙ্গিত

পুতিনের বেইজিং সফরে আলোচনায় চীন–রাশিয়া গ্যাস পাইপলাইন