হোম > বিশ্ব > চীন

তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন, বেইজিংকে ‘মাছের ব্যাপারী’ ডাকল তাইপে

আজকের পত্রিকা ডেস্ক­

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং–তেকে ‘ইঁদুর’ বলে আখ্যা দিয়েছে সি চিন পিংয়ের দেশ চীন। ছবি: সংগৃহীত

তাইওয়ান বিশ্বের যেকোনো দেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অধিকার রাখে এবং কোনো দেশ তা থামাতে পারে না বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। আফ্রিকার দেশ কিংডম অব ইসওয়াতিনি (পূর্বতন বতসোয়ানা) সফরে রাজা মাসাওয়াতি তৃতীয়র সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। তাইপের দাবি, এই সফর ঠেকানোর চেষ্টা করেছিল বেইজিং। এদিকে চীন লাইকে ‘ইঁদুর’ আখ্যা দিয়ে এই সফরের নিন্দা জানিয়েছে।

চীন তাইওয়ানকে নিজ ভূখণ্ড হিসেবে দেখে এবং তাদের মতে, বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো অধিকার তাইওয়ানের নেই। তবে তাইওয়ান সরকার এই অবস্থানকে প্রত্যাখ্যান করে আসছে। একই সঙ্গে বেইজিং অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন দ্বীপটির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বন্ধ করে।

গত মাসে তাইওয়ান জানায়, ভারত মহাসাগরীয় অঞ্চলের তিনটি দেশকে চাপ দিয়ে প্রেসিডেন্ট লাইকে বহনকারী একটি বিমানের ওভারফ্লাইট অনুমতি বাতিলে বাধ্য করেছে চীন। ওই বিমানটির ইসওয়াতিনিতে যাওয়ার কথা ছিল। মূলত রাজা মাসাওয়াতির সিংহাসন আরোহণের ৪০তম বার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। বর্তমানে ১২টি দেশ আনুষ্ঠানিকভাবে তাইপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, তাদের মধ্যে একটি ইসওয়াতিনি।

আজ রোববার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত মন্তব্যে লাই চিং-তে বলেন, ‘রিপাবলিক অব চায়না, তাইওয়ান একটি সার্বভৌম রাষ্ট্র এবং এই তাইওয়ান বিশ্বের অংশ।’ তিনি আরও বলেন, ‘তাইওয়ানের ২ কোটি ৩০ লাখ মানুষের বিশ্বের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অধিকার রয়েছে। কোনো দেশের সেই অধিকার নেই এবং থাকা উচিতও নয় যে তারা তাইওয়ানকে বিশ্বের জন্য অবদান রাখতে বাধা দেবে।’

শনিবার প্রায় ১৩ লাখ জনসংখ্যার দেশ ইসওয়াতিনিতে পৌঁছান লাই। এই সফরের বিষয়ে আগেভাগে কোনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোনো পক্ষই। তিনি ইসওয়াতিনি সরকারের একটি বিমানে করে সেখানে যান। তাইওয়ানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কথা জানান, ‘আগে পৌঁছে পরে ঘোষণা’ করার কৌশলটি আন্তর্জাতিক উচ্চপর্যায়ের কূটনীতিতে প্রায়ই ব্যবহার করা হয়, যাতে বাইরের শক্তির সম্ভাব্য হস্তক্ষেপজনিত অনিশ্চয়তা কমানো যায়।

শনিবার রাতে চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয় জানায়, লাই ‘গোপনে’ ইসওয়াতিনিতে পৌঁছেছেন। এক বিবৃতিতে তাদের এক মুখপাত্র বলেন, ‘লাই চিং-তের ঘৃণ্য আচরণ, রাস্তায় ইতি-উতি দৌড়াতে থাকা ইঁদুরের মতো, আন্তর্জাতিক মহলে অবধারিতভাবে উপহাসের মুখে পড়বে।’

তাইওয়ানের চীন নীতি নির্ধারণকারী মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানায়, লাই কোথায় যাবেন, তার জন্য বেইজিংয়ের অনুমতির প্রয়োজন নেই। তারা আরও বলেছে, চীনের ‘তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মাছের ব্যাপারীর মতো অশালীন ভাষা অত্যন্ত বিরক্তিকর।’

সন্তান জন্মদানে সক্ষম ‘নারীর সংকট’ ধসিয়ে দিতে পারে চীনের পরাশক্তি হওয়ার স্বপ্ন

ট্রাম্প–পুতিনকে আতিথ্য দেওয়ার পর এবার কিমের সঙ্গে বৈঠকে পিয়ংইয়ং যাচ্ছেন সি

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

মার্কিন আধিপত্যের বদলে বহু মেরুর বিশ্ব ও ডলার বর্জনের ঘোষণা সি-পুতিনের

তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে কোলবির সফরে বাধা চীনের

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

‘জঙ্গলের আইনে’ ফেরার ঝুঁকিতে বিশ্ব, একতরফা দমননীতির বিরোধিতা সির

গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন: রয়টার্স

ট্রাম্পের পর বেইজিংয়ে পুতিন, পশ্চিমা চাপের মুখেও মস্কোকে বেইজিংয়ের সমর্থনের ইঙ্গিত

পুতিনের বেইজিং সফরে আলোচনায় চীন–রাশিয়া গ্যাস পাইপলাইন