হোম > বিশ্ব > এশিয়া

লাশ পোড়ানোর ঠিক আগে কফিনের ভেতরে ‘ঠকঠক’, বেঁচে আছেন জানালেন ‘মৃত’ নারী

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ব্যাংককের উপকণ্ঠে অবস্থিত ওয়াত রাট প্রাখং থাম বৌদ্ধমন্দিরে দাহ করার ঠিক আগমুহূর্তে এক নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) স্থানীয় গণমাধ্যম ও অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ৬৫ বছর বয়সী ওই নারীকে মৃত ভেবে কফিনে রাখা হয়েছিল। কিন্তু দাহ শুরু হওয়ার আগে কফিনের ভেতর থেকে আসা মৃদু শব্দে মন্দিরের কর্মীরা চমকে ওঠেন।

মন্দিরের ব্যবস্থাপক পাইরাত সুধথুপ জানিয়েছেন, তিনি কফিনের দিক থেকে ক্ষীণ ঠকঠক শব্দ শুনে থমকে যান। পরে কফিন খুলে দেখা যায়—নারীটি চোখ আধখোলা অবস্থায় কফিনের দেয়ালে হাত দিয়ে আঘাত করছেন। সুধথুপ বলেন, সম্ভবত তিনি বেশ কিছুক্ষণ ধরে নক করছিলেন।

ওই নারীর ছোট ভাই জানান, স্থানীয় কর্মকর্তারা তাঁকে তাঁর বোনের মৃত্যুর খবর দিয়েছিলেন। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বোনের মৃত্যুর কোনো সনদ ছিল না সেই ভাইয়ের কাছে। ব্যবস্থাপক সুধথুপ তাই ভাইটির সঙ্গে সনদের বিষয়ে কথা বলছিলেন। ঠিক এমন সময়ই কফিনের ভেতর থেকে শব্দ শোনা যায়। পরে কফিন খুলে সবাই নিশ্চিত হন—ওই নারী জীবিত!

ছবি: সংগৃহীত

এই অবস্থায় মন্দিরের প্রধান ভিক্ষু সঙ্গে সঙ্গে ওই নারীকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে চিকিৎসকেরা জানান, ওই নারী গুরুতর হাইপোগ্লাইসেমিয়ায় ভুগছিলেন। এটি এমন এক অবস্থা, যখন রক্তে শর্করার মাত্রা অতিমাত্রায় কমে যায়। স্থানীয় রিপোর্টে বলা হয়েছে, তাঁর শ্বাসযন্ত্র বা হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী গত দুই বছর ধরে শয্যাশায়ী। গত শনিবার (২২ নভেম্বর) তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হলে পরিবার মনে করে তিনি আর শ্বাস নিচ্ছেন না। এরপরই দাহের প্রস্তুতি নিতে তাঁরা ফিৎসানুলোক প্রদেশ থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যাংককে আসেন।

চিকিৎসাধীন নারী এখনো হাসপাতালে আছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

টানা ১০ম বছরের মতো নিম্নমুখী জাপানের জন্মহার

জালিয়াতির সাজা বাতিল হলো জিমি লাইয়ের

নেপালে জেন-জি অভ্যুত্থানের ধাক্কা: আসন্ন নির্বাচনে লড়ছেন না সাবেক দুই প্রধানমন্ত্রী

চীন না পারলেও যেভাবে পারল দক্ষিণ কোরিয়া

আলোচিত ইস্টার সানডে হামলায় জড়িত অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

তাইওয়ানের নাকের ডগায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বসাচ্ছে জাপান

আইসিসিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু

নেপালে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ১৯

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের