হোম > বিশ্ব > এশিয়া

জাপানে ভারী বৃষ্টি, ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

তুমুল বৃষ্টিপাতের মুখে জাপানের বিভিন্ন অঞ্চলের প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে ফুকোওকা, নাগাসাকি ও হিরোশিমাসহ দেশটির বেশ কিছু এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নাগাসাকিতে ভূমিধসে এক নারীর মৃত্যু হয়েছে, তার স্বামী ও মেয়ে নিখোঁজ।  ওই অঞ্চলে উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছেন ১৫০’র বেশি সেনা সদস্য, পুলিশ এবং অগ্নি নির্বাপণ কর্মী।  

স্থানীয় একজন কর্মকর্তা বলছেন, বৃষ্টির ধারা চলছে। উদ্ধারকর্মীরা খুব সতর্কভাবে কাজ করে যাচ্ছেন। জাপানের পশ্চিমাংশে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হলেও সামনের দিনগুলোতে পুরো দেশেই এর বিস্তার ঘটবে। 

সাগা অঞ্চলের একটি হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের রোগীদের ওপরের তলায় স্থানান্তরিত করতে হয়েছে, কারণ পার্শ্ববর্তী একটি নদীর পানি ওই হাসপাতালে ঢুকে পড়েছিল।  

এদিকে জাপানের আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতের এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ফুকোওকা ও সাগা অঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

টানা ১০ম বছরের মতো নিম্নমুখী জাপানের জন্মহার

জালিয়াতির সাজা বাতিল হলো জিমি লাইয়ের

নেপালে জেন-জি অভ্যুত্থানের ধাক্কা: আসন্ন নির্বাচনে লড়ছেন না সাবেক দুই প্রধানমন্ত্রী

চীন না পারলেও যেভাবে পারল দক্ষিণ কোরিয়া

আলোচিত ইস্টার সানডে হামলায় জড়িত অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

তাইওয়ানের নাকের ডগায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বসাচ্ছে জাপান

আইসিসিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু

নেপালে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ১৯

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের