হোম > বিশ্ব > এশিয়া

জাপানে চতুর্থ বারের মতো মডার্নার টিকায় দূষণ

রয়টার্স, টোকিও

জাপানের একটি টিকাদানকেন্দ্রে আবারও মডার্নার করোনাভাইরাসের টিকায় দূষণ পাওয়া গেছে। গত মঙ্গলবার দেশটির কানাগাওয়া এলাকার একটি কেন্দ্রে টিকা দেওয়ার আগে দেখা যায় শিশিতে অনেকগুলো কালো বস্তু রয়েছে। এরপর টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তবে সেখানে ইতিমধ্যেই ওই ব্যাচ থেকে ৩ হাজার ৭৯০ জনকে টিকা দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে দূষণ পাওয়ায় ১৬ লাখ ৩০ হাজার টিকাদান বন্ধ করে দেয় দেশটি। টিকায় ধাতব কণা থাকতে পারে বলে জানায় কর্তৃপক্ষ।

এরপর সম্প্রতি অকিনাওয়া ও গানমায় আবারও পাওয়া যায় দূষণ। সর্বশেষ কানাগাওয়াতেও বন্ধ করে দেওয়া হয়েছে টিকা কার্যক্রম।

দূষণের ব্যাপারে মডার্না ও স্প্যানিশ ফার্মা কোম্পানি রভি বলছে, ডোজগুলো বোতলজাত করার সময় কোনো ভুল হয়ে থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া