হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ড-কম্বোডিয়া উত্তেজনার মধ্যে ব্যাংককের বাজারে বন্দুক হামলা, নিহত ৬

আজকের পত্রিকা ডেস্ক­

আজ সোমবার হঠাৎ এক বন্দুকধারী বাজারে নির্বিচারে গুলি করেন। ছবি: এএফপি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওর তর কোর খাদ্যবাজারে আজ সোমবার এক বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলার পর সন্দেহভাজন হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে থাই পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন বাজারের নিরাপত্তাকর্মী এবং পঞ্চমজন বাজারের একজন কর্মচারী ছিলেন। এ ঘটনায় আরও দুজন বাজারের বিক্রেতা আহত হয়েছেন।

পুলিশ লেফটেন্যান্ট সিয়াম বুনসম স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বন্দুকধারী থাই নাগরিক ছিলেন এবং বাজারের নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁর আগে থেকেই বিরোধ ছিল। তিনি আরও নিশ্চিত করেছেন যে, এই হামলার সঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাতের কোনো সম্পর্ক নেই।

ওর তর কোর বাজার মূলত তাজা ফল ও সামুদ্রিক মৎস্যের জন্য পরিচিত।

থাইল্যান্ডে বন্দুকের মালিকানার হার এই অঞ্চলের জন্য তুলনামূলকভাবে বেশি হলেও নির্বিচারে বন্দুক হামলার ঘটনা খুব কম ঘটে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি মারাত্মক ঘটনা ঘটেছে:

২০২৩ সালে ব্যাংককের কেন্দ্রে একটি বিলাসবহুল শপিং মলে এক ১৪ বছর বয়সী কিশোরের গুলিতে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছিল। ২০২২ সালের অক্টোবরে উত্তর-পূর্ব থাইল্যান্ডের নং বুয়া লাম্ফু প্রদেশের একটি শিশু যত্নকেন্দ্রে একজন সাবেক পুলিশ সদস্য বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালিয়ে অন্তত ৩৭ জনকে হত্যা করেন, যাদের অধিকাংশই শিশু ছিল। ২০২০ সালে নাখোন রাতচাসিমা শহরে একজন সৈনিকের গুলিতে ২৯ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছিল।

এ ঘটনা ব্যাংককের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া