হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৫

আজকের পত্রিকা ডেস্ক­

ইন্দোনেশিয়ায় ট্রেনের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছে। ছবি: এএফপি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ। ধ্বংসস্তূপের মধ্যে যাত্রীরা আটকা পড়ে আছেন বলে খবর পাওয়া গেছে এবং উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতে জাকার্তা সংলগ্ন বেকাসি সিটি রেল স্টেশনে একটি কমিউটার ট্রেন এবং একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটে। কমিউটার লাইন অপারেটরের মুখপাত্র কারিনা আমান্দা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার ভোরেও জরুরি উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে তৎপর ছিলেন। বার্তা সংস্থা এএফপিকে এক কর্মকর্তা জানিয়েছেন, দুমড়েমুচড়ে যাওয়া ট্রেনের ভেতরে অন্তত চারজন এখনও জীবিত অবস্থায় আটকা পড়ে আছেন।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ শাফি মঙ্গলবার ভোরে স্থানীয় সংবাদমাধ্যম কম্পাস ডট কমকে বলেন, ‘বর্তমানে নিহতের সংখ্যা পাঁচজন। অবশ্যই উদ্ধার প্রক্রিয়া চলমান থাকবে, তাই হতাহতের সঠিক সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ তিনি আরও জানান, উদ্ধারকাজের জায়গা অত্যন্ত সংকীর্ণ হওয়া এবং ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আটকে পড়াদের বের করে আনা কঠিন হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা অত্যন্ত সাবধানতার সাথে ধাতব কাঠামো কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। ঘটনাস্থলে উদ্ধারকারীদের অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে ট্রেনের কামরা কাটতে দেখা গেছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন কেএআই–এর মুখপাত্র অ্যান পুরবা জানিয়েছেন, পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি ৭৯ জন হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে কেএআই-এর আরেক মুখপাত্র ফ্রানোটো উইবোবো জানান, লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্যাক্সি কমিউটার ট্রেনটিকে ধাক্কা দিলে সেটি লাইনের ওপর থেমে যায়। এরপরই পেছন থেকে আসা দূরপাল্লার ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় কবলিত ট্রেন দুটি ছিল জাকার্তা-চিকারং কমিউটার ট্রেন এবং আর্গো ব্রোমো আংগ্রেক দূরপাল্লার ট্রেন। উল্লেখ্য, আর্গো ব্রোমো আংগ্রেক জাকার্তা এবং সুরাবায়ার মধ্যে চলাচলকারী ইন্দোনেশিয়ার প্রধান দ্রুতগামী ট্রেন সার্ভিস।

ইন্দোনেশিয়ার রেলওয়ে নেটওয়ার্কে ট্রেন দুর্ঘটনা খুব একটা বিরল নয়। এর আগে, ২০১০ সালে সেন্ট্রাল জাভায় একটি ট্রেন অন্য একটি দাঁড়িয়ে থাকা ট্রেনকে ধাক্কা দিলে ৩৬ জন নিহত হন। এছাড়া ২০১৫ সালে ওয়েস্ট জাভায় একটি যাত্রীবাহী ট্রেন মিনিবাসকে ধাক্কা দিলে ১৮ জনের মৃত্যু হয়েছিল।

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া