হোম > বিশ্ব > এশিয়া

মারা গেল জীবনের সব প্রতিযোগিতায় হেরে যাওয়া জাপানের রেসের ঘোড়াটি

আজকের পত্রিকা ডেস্ক­

জাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা। ছবি: লস অ্যাঞ্জেলস টাইমস

জাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।

বুধবার (১০ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ঘোড়দৌড়ে অংশ নেয় হারু উরারা। সে সময় মোট ১১৩টি রেসে দৌড়ালেও কখনোই জেতেনি সে। তবু তাকে বলা হতো ‘হারের উজ্জ্বল নক্ষত্র’। জাপানের জনগণ তাকে ভালোবেসেছিল তার হার না মানা মানসিকতার জন্য।

হারু উরারাকে ঘিরে অনেক জনপ্রিয় সাংস্কৃতিক উপাদান গড়ে উঠেছে জাপানে। গেম ও অ্যানিমে সিরিজেও তার নামে একটি চরিত্র তৈরি হয়েছে। সেই সিরিজের নির্মাতারা এক্স মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন—‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, হারু উরারা ৯ সেপ্টেম্বর আমাদের ছেড়ে গেছে। তার সংগ্রাম আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।’

হারু উরারার যত্ন নিতেন চিবা প্রিফেকচারের অনজুকু শহরের মার্থাস ফার্মের কর্মীরা। পরিচর্যাকারী ইউকো মিয়াহারা জানান, মৃত্যুর আগের দিন তিনি বুঝতে পারেন ঘোড়াটির শারীরিক সমস্যা হয়েছে। পরে পশুচিকিৎসক ডাকলেও হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত মারা যায়। মিয়াহারা দুঃখ প্রকাশ করে বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে শুধু জাপান নয়, বিদেশ থেকেও অনেক ভক্ত হারু উরারাকে দেখতে আসতেন।’

সাধারণত ঘোড়ার আয়ুষ্কাল ২৫ থেকে ৩০ বছর। এই হিসেবে হারু উরারা পরিপূর্ণ জীবনই পেয়েছে। জীবনের শেষ দিনগুলোতেও তার স্বাস্থ্য ভালো ছিল এবং ভক্তরা নিয়মিত দেখতে যেতেন।

হারু উরারাকে নিয়ে তৈরি জীবনীতে বলা হয়েছে—‘সে সব সময় হাসে, এমনকি হেরে গেলেও। প্রতিবার নতুন উদ্যমে চেষ্টা করে এবং আশার আলো ছড়িয়ে দেয়।’

এই কারণেই হারু উরারাকে শুধু ব্যর্থতার প্রতীক নয়, বরং না-হারার প্রতীক হিসেবেও মনে রেখেছে জাপানের মানুষ।

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া