হোম > বিশ্ব > এশিয়া

সব সাংবাদিককে নোবেল পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া রেসা

সব সাংবাদিকের প্রতি নিজের নোবেল পুরস্কার উৎসর্গ করলেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়ে রেসা। আজ শনিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন। 

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে কট্টর সমালোচক হিসেবে পরিচিত রেসা সাক্ষাৎকারে বলেন, সত্যি এটি বিশ্বের সব সাংবাদিকের জন্য উৎসর্গ করা হলো।  আজ সাংবাদিক হওয়া অনেক বেশি কঠিন এবং বিপজ্জনক।

গতকাল শুক্রবার যৌথভাবে শান্তিতে নোবেল পেলেন  ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা ও রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ।

ফিলিপাইনের নাগরিক মারিয়া রেসা প্রথম ফিলিপিনো যিনি নোবেল জিতলেন। তিনি প্রায় দুই দশক অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনে কাজ করেছেন। তিনি ছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক প্রতিবেদক।

২০২০ সালে ফিলিপাইনের বিতর্কিত অ্যান্টি-সাইবার ক্রাইম আইনে অভিযুক্ত হন রেসা। এই আইন দিয়ে ফিলিপাইন সরকারের মূলত মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার সংগঠনগুলোকে দমাতে চেয়েছিল। ওই মামলায় ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন তিনি। একজন ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা খবর প্রকাশের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

২০১৮ সালে মিথ্যা খবরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য টাইমস পারসন অব দ্য ইয়ারে নাম ওঠে রেসার। 

প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের শীর্ষ ২৫ ব্যক্তিত্বের মধ্যে অন্যতম মারিয়া রেসা।

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া