হোম > বিশ্ব > এশিয়া

কারামুক্ত হলেন থাকসিন সিনাওয়াত্রা

আজকের পত্রিকা ডেস্ক­

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারামুক্ত হওয়ার পর স্বাগত জানাচ্ছেন তাঁর মেয়ে ও সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। ছবি: এএফপি

থাইল্যান্ডের সাবেক প্রভাবশালী প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ সোমবার তিনি মুক্তি পান। আদালতের এক রায়ে বলা হয়েছিল, কারাদণ্ড এড়াতে তিনি অন্যায়ভাবে হাসপাতালে অবস্থান করেছিলেন। সেই রায়ের পর প্রায় আট মাস কারাভোগের পর তিনি মুক্তি পেলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৭৬ বছর বয়সী এই বিলিয়নেয়ার প্রায় ২৫ বছর ধরে থাই রাজনীতিকে পুনর্গঠন ও নিয়ন্ত্রণ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁর প্রভাব কমে গেছে। কারাবন্দি হওয়ার পাশাপাশি, তাঁর একসময়কার শক্তিশালী রাজনৈতিক দল ফেউ থাই পার্টি চলতি বছরের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করেছে।

থাকসিন সিনাওয়াত্রা ছোট করে কাটা চুল এবং সাদা সাধারণ শার্ট পরে স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ৪০ মিনিটে কারাগার থেকে বেরিয়ে আসেন। বের হওয়ার সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা তাঁকে ঘিরে ধরেন। তাদের মধ্যে ছিলেন তার মেয়ে ও রাজনৈতিক উত্তরসূরি পেতংতার্ন সিনাওয়াত্রাও। গত আগস্টে আদালতের আদেশে পেতংতার্নকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়। এর এক সপ্তাহ পর থাকসিনকে কারাবন্দি করা হয়।

সোমবার ভোর থেকেই ব্যাংককের ক্লং প্রেম কেন্দ্রীয় কারাগারের বাইরে শত শত সমর্থক জড়ো হন। থাকসিন বের হয়ে আসার সময় তারা ‘উই লাভ থাকসিন’ স্লোগান দেন। প্রায় দুই-তৃতীয়াংশ সাজা ভোগ করার পর তিনি প্যারোলে মুক্তি পেলেন।

নির্বাসন শেষে প্রত্যাবর্তন

এর আগে, টানা ১৫ বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর ২০২৩ সালে থাইল্যান্ডে ফিরেন থাকসিন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার সময় স্বার্থের সংঘাত ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে থাইল্যান্ডের রাজা সেই সাজা কমিয়ে এক বছর করেন।

তবে দেশে ফেরার পর মাত্র কয়েক ঘণ্টাই তিনি কারাগারে ছিলেন। হৃদরোগ ও বুকে ব্যথার অভিযোগ তুলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর তিনি ছয় মাস একটি হাসপাতালের ভিআইপি উইংয়ে কাটান এবং পরে প্যারোলে মুক্তি পান।

গত বছরের সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট রায় দেয়, থাকসিনকে ওই সময় কারাগারেই থাকতে হতো। আদালত সিদ্ধান্তে বলে, তিনি এবং তার চিকিৎসকেরা ইচ্ছাকৃতভাবে তাঁর হাসপাতাল-অবস্থান দীর্ঘায়িত করেছিলেন। আদালতের মতে, তাঁর কিছু ছোটখাটো অস্ত্রোপচার অপ্রয়োজনীয় ছিল। থাইল্যান্ডের কারা বিভাগ জানিয়েছে, বাকি সাজা চলাকালে তাঁকে ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটর পরতে হবে।

উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশ থেকে আসা ৭৬ বছর বয়সী সমর্থক রোমানী নাকানো বলেন, থাকসিনকে শাস্তি দেওয়া কোনোভাবেই উচিত হয়নি। মুক্তির আগে তিনি বলেন, ‘তিনি খুব ভালো মানুষ। তিনি যা-ই করেছেন, মানুষের জন্যই করেছেন। তিনি শুধু চেয়েছিলেন মানুষ যেন পেট ভরে খেতে পারে এবং বেঁচে থাকার মতো যথেষ্ট উপার্জন করতে পারে।’

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া