হোম > বিশ্ব > এশিয়া

আফগান ইস্যুতে বৈঠকে বসছে জি-৭

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানে আসার পর দেশটিতে যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে আগামী মঙ্গলবার বৈঠকে বসতে যাচ্ছে জি-৭ ভুক্ত দেশগুলো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আজ রোববার একটি টুইট বার্তায় এমনটি জানিয়েছেন। 

টুইট বার্তায় জনসন বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে কাজ করতে হবে নিরাপদ উদ্ধার কাজ, একটি মানবিক সংকট রোধ এবং আফগান জনগণ  ২০ বছরে যে অর্জন করেছে তা সুরক্ষিত করার জন্য। 

জি-৭ এর পূর্ণাঙ্গ রূপ হল গ্রুপ অফ সেভেন, বা সাতটি দেশের দল। বিশ্বের তথাকথিত উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত। জোটের সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। বর্তমানে গ্রুপটির নেতৃত্বে রয়েছে যুক্তরাজ্য। 

তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার পর পরিস্থিতি সামলানো নিয়ে সমালোচনার মুখে পড়েছে পশ্চিমা দেশগুলো। 

গত বৃহস্পতিবার একটি ভার্চুয়াল বৈঠকে জি৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আফগানিস্তান ছেড়ে পালাতে চাওয়াদের সুযোগ করে দেওয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান। 

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া