হোম > বিশ্ব > এশিয়া

অধিকৃত পশ্চিমতীরে নির্মাণাধীন ইহুদি উপাসনালয় ধসে নিহত ২, আহত ১৫৭

ঢাকা: ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে নির্মাণাধীন সিনাগগ ধসে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববারের এই দুর্ঘটনায় আরও দেড় শতাধিক আহত হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উত্তর জেরুজালেমের অবৈধ ইহুদি বসতি গিভাত জিভে অবস্থিত ওই সিনাগগে শভোট অনুষ্ঠান চলাকালে এ দুর্ঘটনা ঘটে। ইহুদিদের শভোট হলো বসন্তের ফসল কাটার উৎসব। ইহুদি পঞ্জিকা অনুযায়ী এ দিন মুসাকে সিনাই পর্বতে তাওরাত দেওয়া হয়েছিল। এ দিন সারা রাত তারা তাওরাত পাঠ করে। কট্টর অর্থোডক্স ইহুদিদের এই সিনাগগে কয়েকশ মানুষ জড়ো হয়েছিল।

ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক সেবা প্রতিষ্ঠান মেগান ডেভিড অ্যাডমের মুখপাত্র চ্যানেল ১৩ কে বলেন, এ ঘটনা ১৫৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত দুজনের মধ্যে একজন বয়স ৫০ বছর ও আরেকজনের বয়স ১২ বছর।

গিভাত জিভের মেয়র বলেন, ভবনটি অসম্পূর্ণ এবং বিপজ্জনক ছিল। জেরুজালেমের পুলিশ প্রধান ডোরোন তুর্গম্যান বলেন, অবহেলার কারণেই বিপর্যয় ঘটেছে। দোষীদের গ্রেপ্তার করা হতে পারে।

এর আগে গত ২৯ এপ্রিলও উত্তর ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৪৫ জন ইহুদি মারা গিয়েছিল।

টানা ১০ম বছরের মতো নিম্নমুখী জাপানের জন্মহার

জালিয়াতির সাজা বাতিল হলো জিমি লাইয়ের

নেপালে জেন-জি অভ্যুত্থানের ধাক্কা: আসন্ন নির্বাচনে লড়ছেন না সাবেক দুই প্রধানমন্ত্রী

চীন না পারলেও যেভাবে পারল দক্ষিণ কোরিয়া

আলোচিত ইস্টার সানডে হামলায় জড়িত অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

তাইওয়ানের নাকের ডগায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বসাচ্ছে জাপান

আইসিসিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু

নেপালে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ১৯

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের