হোম > বিশ্ব > এশিয়া

১০২ বছর বয়সে ফুজি পর্বতের চূড়ায় উঠে বিশ্ব রেকর্ড

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

যে বয়সে সাধারণত মানুষ পৃথিবীতেই থাকে না, সেই বয়সেই পর্বতের চূড়ায় গিয়ে হাজির হলেন এক জাপানি। বুধবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ১০২ বছর বয়সে মাউন্ট ফুজির চূড়া জয় করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছেন কোকিচি আকুজাওয়া। ১৯২৩ সালে জন্ম নেওয়া এই পর্বতারোহী গত ৫ আগস্ট জাপানের সর্বোচ্চ শৃঙ্গ ৩ হাজার ৭৭৬ মিটার (১২ হাজার ৩৮৯ ফুট) উচ্চতার ফুজির চূড়ায় পৌঁছান।

আকুজাওয়া নিয়মিত পাহাড়ে চড়ার অনুশীলন করতেন। প্রায় প্রতি সপ্তাহেই কাছাকাছি পর্বতগুলোতে তিনি তাঁর অনুশীলন চালিয়ে যেতেন। তবে এবারের অভিযানে নামার আগে তাঁকে নানা শারীরিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। চলতি বছরের শুরুর দিকে পাহাড়ে পড়ে গিয়ে তিনি আঘাত পেয়েছিলেন। এরপর শিঙ্গলস রোগ ও হৃদ্‌যন্ত্রের জটিলতায় তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। এসবের পরও নিজের ইচ্ছাশক্তিকে ভর করে অভিযানে নামেন তিনি।

গত ৩ আগস্ট সকালে ইয়োশিদা ট্রেইল দিয়ে চড়াই শুরু করেন আকুজাওয়া। এই পথটি তুলনামূলক সহজ হলেও একজন সাধারণ আরোহীর প্রায় ছয় ঘণ্টা লাগে শীর্ষে পৌঁছাতে। তবে বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কারণে এই অভিযান সম্পন্ন করতে আকুজাওয়ার তিন দিন লেগেছে। পথে দুদিন তিনি পর্বতের আশ্রয়কেন্দ্রে রাত কাটিয়েছেন।

শীর্ষে ওঠার পথে শীতল আবহাওয়া, অক্সিজেনের ঘাটতি ও ক্লান্তি—এসবের ভোগান্তি পোহাতে হয়েছে আকুজাওয়াকে। তৃতীয় দিনে প্রায় হাল ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে তাঁর ৭০ বছর বয়সী মেয়ে মটোয়ে পাশে থেকে সাহস জোগান। অবশেষে গত ৫ আগস্ট সকাল ১১টায় তিনি সফলভাবে শীর্ষে ওঠেন।

চূড়ায় পৌঁছানোর পর আকুজাওয়া বলেন, ‘এবারের যাত্রা ছিল অনেক কঠিন। আগের অভিজ্ঞতার চেয়ে একেবারেই আলাদা। তবে আমি বিস্মিত যে শেষ পর্যন্ত পারলাম।’ মজা করে তিনি আরও বলেন, ‘আর চড়তে চাই না। তবে হয়তো আগামী বছর মত বদলাতে পারে।’

এর আগে ১৯৯৪ সালে ইচিজিরো আরায়া ১০০ বছর বয়সে ফুজি জয় করে রেকর্ড গড়েছিলেন। এবার আকুজাওয়া ১০২ বছর ৫১ দিনে নতুন মাইলফলক স্থাপন করলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, আকুজাওয়া দীর্ঘদিন ধরেই অভিজ্ঞ পর্বতারোহী। ২০২২ সালে ৯৯ তম জন্মদিনে তিনি টোকিওর কাছে ৪ হাজার ১৭৭ ফুট উচ্চতার নাবেওয়ারিয়ামা পর্বত জয় করেছিলেন।

টানা ১০ম বছরের মতো নিম্নমুখী জাপানের জন্মহার

জালিয়াতির সাজা বাতিল হলো জিমি লাইয়ের

নেপালে জেন-জি অভ্যুত্থানের ধাক্কা: আসন্ন নির্বাচনে লড়ছেন না সাবেক দুই প্রধানমন্ত্রী

চীন না পারলেও যেভাবে পারল দক্ষিণ কোরিয়া

আলোচিত ইস্টার সানডে হামলায় জড়িত অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

তাইওয়ানের নাকের ডগায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বসাচ্ছে জাপান

আইসিসিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু

নেপালে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ১৯

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের